Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • কীভাবে ক্রিকেটার থেকে মোহনবাগানের ফুটবলার হলেন, জানালেন দীপেন্দু

কীভাবে ক্রিকেটার থেকে মোহনবাগানের ফুটবলার হলেন, জানালেন দীপেন্দু

Online Desk জুলাই 6, 2025
FB_IMG_1751738914115.jpg

স্পোর্টস ডেস্ক: শুরু করেছিলেন ক্রিকেট খেলা। পাড়ার দাদাদের দেখে ফুটবলে সরে আসেন। তখন থেকেই চম্পাহাটির দীপেন্দু বিশ্বাস স্বপ্ন দেখতেন প্রিয় দল মোহনবাগান সুপার জায়ান্টের ও ভারতীয় দলের জার্সি গায়ে খেলার। একটা স্বপ্ন সত্যি হয়েছে তাঁর। তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস এখন আইএসএলের জোড়া খেতাবজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম নির্ভরযোগ্য সদস্য। তাঁর পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলেও ডাক পেয়েছেন। এখন লক্ষ্য জাতীয় সিনিয়র দল। তিনি জানেন, সে জন্য তাঁকে আরও উন্নতি করতে হবে। স্বপ্নপূরণই এখন তাঁর জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। যা বেশ কঠিন।

ছোট থেকেই পাড়ার বন্ধুরা থেকে শুরু করে পরিবারের সদস্যরা— একঝাঁক সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে বেড়ে ওঠা তাঁর। তাই নিজেও ক্রমশ সবুজ-মেরুন সমর্থক হয়ে ওঠেন দীপেন্দু। একসময় যে ক্লাবের খেলোয়াড়দের গ্যালারিতে বসে সমর্থন করতেন তিনি, এখন সেই ক্লাবেরই অন্যতম তারকা। অসাধারণ এই অনুভূতি নিয়ে দীপেন্দুর বক্তব্য, “যে ক্লাবের সমর্থক আমি, সেই ক্লাবের হয়েই খেলতে পেরে খুবই ভাল লাগে। আমি কখনও ভাবতে পারিনি, মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান দলে ঢুকতে পারব। তাই এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার”। ক্লাবের নিজস্ব ইউটিউব চ্যানেল মোহনবাগান সুপার জায়ান্ট টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলি বলেছেন দীপেন্দু।

এক সময় নিয়মিত ময়দানে খেলা দেখতে যেতেন কাদা, জল মাড়িয়ে। সেই স্মৃতি ফিরিয়ে তিনি এই সাক্ষাৎকারে বলেন, “ছোটবেলায় মোহনবাগান মাঠে খেলা দেখতে যেতাম কাদা, বৃষ্টির মধ্যে দিয়ে। যখন প্রিয় দল জিতত, খুবই ভাল লাগত। সমর্থকেরা দলের খেলোয়াড়দের প্রচুর উৎসাহ জোগাত। দলের জন্য চেচাঁত, জিতলে উল্লাস করত। ওদের দেখে আরও মোহনবাগানের হয়ে খেলার আশা জেগেছিল মনে”।

এখন সেই স্বপ্নের মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার তিনি। কেমন লাগে? “মোহনবাগান সুপার জায়ান্টের মতো একটা বড় ক্লাবে খেলছি বলে বাড়ির লোক, পাড়ার লোক খুবই খুশি। কারণ, এখানে সবাই সবুজ-মেরুন সমর্থক”, অথচ এই দীপেন্দুর খেলোয়াড় জীবন শুরু ক্রিকেট মাঠে। কী করে এলেন ফুটবলে? কী করেই বা পৌঁছলেন এতদূর? এই নিয়ে ২২ বছর বয়সী তারকা বলেন, “আমি প্রথমে ক্রিকেট খেলতাম, কিন্তু পাড়ার দাদারা বেশিরভাগই ফুটবল খেলত। ওদের দেখেই ফুটবল শুরু করি। শরৎ সঙ্ঘ ক্লাবের মাঠে জুনিয়রদের অনুশীলনেই প্রথম যোগ দিই। ওখান থেকে শ্যামবাজারের হয়ে নার্সারি লিগে খেলি। এর পর সিসিএফসি-র হয়ে প্রথম ডিভিশন লিগে খেলি এবং ওখান থেকেই মোহনবাগান সুপার জায়ান্টে। একটা স্বপ্ন ছিল বড় টিমে খেলতে হবে, জাতীয় স্তরে খেলতে হবে। আস্তে আস্তে সেই স্বপ্ন পূরণ হচ্ছে”।

তাঁর বড় ফুটবলার হয়ে ওঠার পিছনে যে রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগ বা আরএফডিএল-এর অবদান ছিল গুরুত্বপূর্ণ, তা স্বীকার করতে কোনও দ্বিধা নেই দীপেন্দুর। বলেন, “প্রথম ডিভিশনে খেলার সময়ই আমার মনে হয়েছিল, আমি দ্রুত উন্নতি করছি এবং আরও উন্নতি করতে হবে। যখন মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ টিমের হয়ে আরএফডিএল-এ খেলি, তখন থেকেই মনে একটা জেদ চেপে গিয়েছিল, ভারতীয় দলে খেলার সুযোগ পেতে হবে”।

দেশের সবচেয়ে বড় ডেভলপমেন্ট লিগেই উন্নতির মন্ত্র পেয়েছিলেন বলে জানান তিনি। বলেন, “আরএফডিএলে যখন খেলতে যাই, তখন কোচেরা বলতেন, এখানে ভাল খেললে সিনিয়র টিমে খেলার সুযোগ পাওয়া যাবে। আমার ক্ষেত্রে তা-ই হয়েছে। আমার ছোটবেলার কোচও বলতেন, তুমি যখন নিজের একশো শতাংশ মাঠে দেবে, তখনই তুমি উন্নতি করতে পারবে। দলে জায়গা পাওয়ার জন্য খুব পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত জায়গাও পেলাম। যখন প্রথম খেলা শুরু করি, তখন আমি গোলকিপার হিসেবে খেলতাম। তার পরে সাইড ব্যাকে খেলা শুরু করি। ওখান থেকে স্টপার হিসেবে খেলছি”।

এ বার তাঁর লক্ষ্য ভারতের সিনিয়র দলের হয়ে খেলা। সম্প্রতি অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। তাজিকিস্তান ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে দু’টি ম্যাচও খেলেন। প্রথম ম্যাচে ৮১ মিনিট মাঠে ছিলেন ও দ্বিতীয় ম্যাচে বিরতির পর মাঠে নামেন। তাজিকিস্তানের কাছে হারলেও কিরগিজস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত।

Continue Reading

Previous: মার্কিন রাজনীতিতে নতুন খেলোয়াড় ইলন মাস্ক, ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘অ্যামেরিকা পার্টি’
Next: দ্বিতীয় টেস্ট জিততে রবিবার ভারতের দরকার শুধু ৭ উইকেট

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.