Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
fabiana-cabello_625x300_21_October_26.webp

ওঙ্কার ডেস্ক: নিউ ইয়র্কের কুইন্সে পাঁচ বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগ তার মায়ের বিরুদ্ধে। রিপোর্ট অনুসারে, মৃত শিশুর নাম ফাবিয়ানা কাবেলো। আর অভিযুক্ত মায়ের নাম ফ্রান্সিস কাবেলো। মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ বাবা কুলদীপ সিং। আদরের কন্যার এমন পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। শেষকৃত্যের খরচ জোগাড় করতে সাহায্য চাইছেন মানুষের কাছে। এ জন্য তিনি অনলাইনে ১৮ হাজার ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটে গত ১৪ অক্টোবর সন্ধ্যায়। নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায়। কাবেলো পরিবারের বাড়ি থেকে জরুরি নম্বর ৯১১-তে ফোন যায় ওই দিন। ফোনে ৩২ বছর বয়সি ফ্রান্সিস কাবেলো পুলিশকে বলেন, তিনি তাঁর মেয়েকে হত্যা করেছেন। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পুলিশ ওই বাড়িতে পৌঁছয়। সেখানে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। পুলিশের সূত্র অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছনোর পর উদ্ধারকর্মীদের ফ্রান্সিস জানান, তাঁর মেয়ে উপরের ঘরে শুয়ে রয়েছে এবং শ্বাস নিচ্ছে না। আশঙ্কাজনক অবস্থায় ফাবিয়ানাকে জামাইকা হাসপাতাল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের কাছে ফোন করার আগে বাড়ির ভিতরে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ফ্রান্সিসকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে মেয়ের মৃত্যুর পর শেষকৃত্যের খরচ মেটাতে অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেছেন কুলদীপ সিং। গোফান্ডমি-তে তৈরি করা ওই প্রচারাভিযানে তিনি ১৮ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন। কুলদীপ লিখেছেন, মেয়েকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। ফাবিয়ানাকে হারিয়ে তাঁর মনে হচ্ছে, গোটা পৃথিবীটাই হারিয়ে ফেলেছেন।

Continue Reading

Previous: ১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক
Next: এইচডিএফসি ব্যাঙ্কের গোপন তথ্য ফাঁসের অভিযোগ! ২ শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.