ওঙ্কার ডেস্কঃ বঙ্গে ভোট উৎসবের ঢাকে কাঠি পড়লো। রবিবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গার ভোটগণনা হবে ৪ মে। গতবারের নির্বাচনের তুলনায় এবার বাংলায় দফা কমিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ২৯ এপ্রিল।বাংলা, আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।
রবিবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। দুই দফায় ভোট গ্রহণ হবে বাংলায়। রবিবার থেকেই রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হল। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে ২১শের নির্বাচনে আট দফার পরিবর্তে দুই ধাপে করা হল। নির্বাচন কমিশনার জানিয়েছেন, এ ব্যাপারে কমিশন বিস্তারিত আলোচনা করেছে এবং বিবেচনা করে এই সিদ্ধান্ত নিল।
২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গার ভোটগণনা হবে ৪ মে।৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে আসামে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এক দফায় ভোট হবে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা রয়েছে ৪ মে।অসমে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১২৬। অন্যদিকে, কেরলমেও ৯ এপ্রিল ভোটগ্রহণ। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা হবে ৪ মে। কেরলমে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৪০।
তামিলনাড়ুতে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৩৪। একদফায় ভোট গ্রহণ। তালিমনাড়ুতে নির্বাচন হবে ৯ এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা ৪ মে।
কেন্ত্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩০। পুদুচেরিতেও নির্বাচন হবে ৯ এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা রয়েছে ৪ মে।
বঙ্গে ভোট
বাংলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট হবে। ১ম দফায় মনোনয়ন জমা হবে ৬ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোময়ন জমা হবে ৯ এপ্রিল।
প্রথম দফায় ভোট হবে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম
দ্বিতীয় দফায় ভোট হবে, নদিয়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান।
উল্লেখ্য, বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচন ছাড়াও বেশ কিছু জায়গায় উপনির্বাচন রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড, ত্রিপুরায় উপনির্বাচন রয়েছে। গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডে ভোট হবে ৯ এপ্রিল। প্রত্যেকটি কেন্দ্রেই এক আসনে ভোট হবে। কর্নাটক ও মহারাষ্ট্রে উপনির্বাচন ২৩ এপ্রিল। এই দুই রাজ্যে দু’টি আসনে উপনির্বাচন হবে। ৬ রাজ্যের আট আসনে ভোটগণনা হবে ৪ মে।
