Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভিন দেশে সম্মান প্রাপ্তি বঙ্গনারীর, ‘টাইমলেস ডিভা’র সম্মান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হাতে

ভিন দেশে সম্মান প্রাপ্তি বঙ্গনারীর, ‘টাইমলেস ডিভা’র সম্মান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হাতে

Online Desk মার্চ 15, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-র মুকুটে নয়া পালক। আবারও আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হলেন অভিনেত্রী। এবার যুক্তরাজ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হল গ্লোওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬। ভারতীয় চলচ্চিত্রে তাঁর এই পথচলার অবদানের জন্য তাঁকে ‘টাইমলেস ডিভা’র সম্মান দেওয়া হল।
গ্লোওম্যান সিআইসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সাংসদ ড্যানি বেলসের-এর আমন্ত্রণে উপস্থিত হন ঋতুপর্ণা। অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় সীমা মালহোত্রা এবং লেবার পার্টির প্রাক্তন সাংসদ বীরেন্দ্র শর্মাকে। এই সম্মান গ্রহণের পর অভিনেত্রী জানান, এই স্বীকৃতি অত্যন্ত গর্বের। যুক্তরাজ্যের সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে সম্মান পাওয়া তাঁর জীবনের এক বিশেষ মুহূর্ত। তিনি সকলকে ধন্যবাদ জানান, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বাবা-মা, পরিবার, স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং দর্শকদের প্রতি। এই অনুষ্ঠানে তাঁর স্বামীও উপস্থিত ছিলেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন তিনি, জিতে চলেছেন দর্শকের মন। ১৯৯০ সালে অভিনয় জীবন শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে তিনি নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লক্ষ্মীকান্ত পুর লোকাল ছবিতে। দীর্ঘ অভিনয় জীবনে দেশ-বিদেশে একাধিক সম্মানের পাশাপাশি তাঁর ঝুলিতে নতুন করে যোগ হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

Continue Reading

Previous: তেলভান্ডারে হামলার জেরে ইরানে আকাশ থেকে ‘কালো বৃষ্টি’, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
Next: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, বাংলায় ২ দফায় ভোট

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.