Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

ওঙ্কার ডেস্কঃ আমেরিকা ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার খামেনেই। তার মৃত্যুর পর থেকেই জল্পনা চলছিল, কে বসবেন খামেনেইয়ের পদে! অবশেষে জল্পনার অবসান হল। খামেনেইয়ের উত্তরসূরি হলেন তার পুত্র মোজতবা খামেনেই। ইরানের তিন সদস্যের ধর্মীয় পরিষদ আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মধ্যরাতে ইরানের তরফে এক বিবৃতিতে জানানো হয় ইরানের ইসলামিক রিপাবলিকের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনেইকেই নির্বাচিত করা হয়েছে।
সূত্রের খবর, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনেই দেশের শাসক গোষ্ঠীর একাংশের কাছে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রথম পছন্দ ছিলেনই। তাঁর সঙ্গে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। কিন্তু সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁকে ভাবা হলেও, শিয়া পরম্পরায় একই পদে বাবা ও ছেলের পর পর ধারাবাহিকতা খুব একটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তা সত্বেও মোজতবার হাতেই রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অধিকার তুলে দেওয়া হল।
বিশেষজ্ঞদের মতে, ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মন্তব্য করেছেন, নতুন সুপ্রিম লিডার নির্বাচনে আমেরিকার মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। আমেরিকার অনুমোদন না থাকলে নতুন নেতা বেশিদিন ক্ষমতায় টিকতে পারবেন না। অন্যদিকে ইজরায়েলও আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের নতুন সুপ্রিম লিডার যেই হন না কেন, তাঁকেও লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। যুদ্ধের আবহেই সুপ্রিম লিডারের নাম ঘোষণা করল ইরান।

Post Views: 16

Continue Reading

Previous: বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?
Next: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

সম্পর্কিত গল্প

s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026
Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.