Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় সাইবার প্রতারকরা ফাঁদ পেতে মানুষকে বিপাকে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করছে। এবার প্রতারকদের ফাঁদে পড়লেন খোদ প্রাক্তন বিচারক। পুলিশের তরফে সোমবার জানানো হয়েছে, হায়দরাবাদের অবসরপ্রাপ্ত ওই জেলা বিচারক ‘ডিজিটাল অ্যারেস্ট’ এর শিকার হয়ে এক কোটি টাকার বেশি খুইয়েছেন বলে।

রিপোর্ট অনুসারে, সাইবার অপরাধীরা প্রায় এক সপ্তাহ আগে ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত ওই বিচারককে হুমকি দেয়। দাবি করা হয়, তাঁর ফোন নম্বরের যোগ পাওয়া গিয়েছে নারী পাচার এবং অন্যান্য অপরাধের সঙ্গে। প্রতারিত বিচারক হায়দরাবাদের মালকাজগিরির বাসিন্দা। সাইবার প্রতারকরা এক কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছিল তাঁর কাছ থেকে। পরে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি তিন দিন আগে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবসরপ্রাপ্ত বিচারক হওয়া সত্ত্বেও কীভাবে প্রতারিত হয়েছেন, জানতে চাইলে এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রতারিতরা সাধারণত হুমকিতে ভয় পান।

উল্লেখ্য, ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারিতে, সাইবার প্রতারকরামূলত গোয়েন্দা কর্তা সেজে বিভিন্ন ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে। সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ কার্যকলাপে জড়িত আছে বলে মিথ্যা অভিযোগ করে মোটা অঙ্কের অর্থ দাবি করে।

Post Views: 172

Continue Reading

Previous: SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী
Next: মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.