Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কল্যাণীতে গ্রেফতার দুই বাংলাদেশি

কল্যাণীতে গ্রেফতার দুই বাংলাদেশি

Online Desk জানুয়ারি 5, 2025
FotoJet-2.jpg

সুরজিৎ দাস, নদিয়াঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পরো পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে চলছে প্রতিবাদ ও আন্দোলন। এর মধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠছে।
সূত্রের খবর, বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে দুজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নদিয়ার কল্যাণীর। গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ তদন্তে নামে। এরপর বেআইনিভাবে ভারতে প্রবেশ করার দায়ে পুলিশ ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ধৃত দুই বাংলাদেশির নাম সোহাগ মীর ও প্রণয় জয়ধর।
সূত্রের খবর, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে ভারতে এসেছিল ওই বাংলাদেশিরা। নদিয়ার কল্যাণীতে এক আত্মীয়ের বাড়িতে ছিল তারা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশিদের অনুপ্রবেশের জন্যে বিএসএফকে দায়ী করেছেন। এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘কেউ যদি মনে করেন, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার বদনাম করবে, তা হবে না৷ এই কাজ তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের এসব করার অধিকার নেই, সাধ্যও নেই। সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ। বিএসএফের দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। আমি বলব সংযত হন, সংবেদনশীল হন।’

Post Views: 81

Continue Reading

Previous: মানসিক ভারসাম্যহীন মহিলাকে আশ্রয় দিল হলদিয়ার সংস্থা এল্ডার কেয়ার ইন্ডিয়া
Next: গঙ্গাসাগরের পথে বিপত্তি, বিপাকে তীর্থযাত্রীরা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.