Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

ওঙ্কার ডেস্ক: ২০০২ সালে সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁকে খালাস দিয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন আইনজীবী জিতেন্দ্র খুরানা।

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়ার সাত বছরেরও বেশি সময় পর আদালত রাম রহিমকে খালাস দিয়েছে।
খুরানা বলেন, ‘সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যা মামলায় আদালত তাঁকে খালাস দিয়েছে।’ উল্লেখ্য, হরিয়ানার সিরসায় সাংবাদিক হত্যার অভিযোগে রাম রহিম সিং এবং আরও তিন জনকে ২০১৯ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০০২ সালের অক্টোবরে সাংবাদিক রামচন্দ্র তাঁর সংবাদপত্র ‘পুরা সচ’ এ একটি বেনামী চিঠি প্রকাশ করেছিল। যাতে অভিযোগ করা হয়, সিরসায় ডেরা সদর দফতরে রাম রহিম মহিলা ভক্তদের যৌন নির্যাতন করছেন। সেই চিঠি প্রকাশের পর ছত্রপতিকে তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করা হয়। প্রসঙ্গত, রাম রহিম সিং তাঁর দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে ২০ বছরের কারাদণ্ড পান। সেই সাজা বর্তমানে ভোগ করছেন এই স্বঘোষিত ধর্মীয়গুরু। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর, তাঁকে হরিয়ানার রোহতকের সুনারিয়া কারাগারে রাখা হয়েছিল।

৫৭ বছরের স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে। ২০০২ সালে ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংয়ের খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। যদিও পরে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট বেকসুর খালাস করে রাম রহিমকে।

Post Views: 124

Continue Reading

Previous: লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের
Next: ৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.