Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Online Desk মার্চ 10, 2026
tarique.jpg

ওঙ্কার ডেস্ক: হাসিনা জমানায় নয়াদিল্লির সঙ্গে ঢাকার সুসম্পর্ক ছিল। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হন মুজিবকন্যা। তার পর দেশটির ক্ষমতার কুর্সিতে বসেন মহম্মদ ইউনুস। নোবেলজয়ী ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছিল। তবে চলতি বছরে বাংলাদেশে নির্বাচনের পর বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক আবারও মসৃণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ হয়েছে তারেক রহমানের সরকার। ঢাকার সেই আর্জিতে সাড়া দিয়ে ভারত ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠাচ্ছে। মঙ্গলবার পাইপলাইনের মাধ্যমে অসমের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং দেশজুড়ে সরবরাহ অব্যাহত রাখতে বিএনপি সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে জ্বালানি সঙ্কট মেটাতে বাংলাদেশে আগামী চার মাসে ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবের অংশ হিসেবেই ৫ হাজার টনের প্রথম চালান ঢাকায় যাচ্ছে।

Post Views: 14

Continue Reading

Previous: ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ
Next: বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

সম্পর্কিত গল্প

modi-1280-ff.jpg

এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026
Untitled-ak.png

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026

You may have missed

modi-1280-ff.jpg

এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026
tarique.jpg

বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Online Desk মার্চ 10, 2026
Untitled-ak.png

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.