Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk মার্চ 10, 2026
modi-1280-ff.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আবহে ভারতে এলপিজি সঙ্কট হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে দেশের পেট্রোলিয়াম মন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মোদী।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব থেকে দেশের এলপিজি গ্রাহকদের রক্ষার জন্য সরকার একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার পর পাল্টা সামরিক পদক্ষেপ নেয় তেহরানও। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। যার ফলে বর্তমানে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এই সামুদ্রিক পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারত মোট এলপিজি চাহিদার ৬২ শতাংশ বাইরে থেকে আমদানি করে। বিশেষ করে, সৌদি আরবের মতো দেশগুলি থেকে আসা এই আমদানির ৮৫ শতাংশ থেকে ৯০ শতাংশ- বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে যায়। ভারত সরকার বর্তমানে বিকল্প সরবরাহের পথ খুঁজছে। ভারত বছরে প্রায় ৩১.৩ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করে।

উল্লেখ্য, এলপিজি সঙ্কটের মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ে প্রায় ৫০ শতাংশ হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে বলে জানিয়েছে হোটেল মালিকদের অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি ইতিমধ্যে ২০ শতাংশ ভোজনশালা বন্ধ হয়ে গিয়েছে সাময়িকভাবে।

Post Views: 104

Continue Reading

Previous: বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি
Next: ২০২৯ সাল থেকে সংসদে ও বিধানসভায় নারী সংরক্ষণের পরিকল্পনা মোদী সরকারের: সূত্র

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.