Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ২০২৯ সাল থেকে সংসদে ও বিধানসভায় নারী সংরক্ষণের পরিকল্পনা মোদী সরকারের: সূত্র

২০২৯ সাল থেকে সংসদে ও বিধানসভায় নারী সংরক্ষণের পরিকল্পনা মোদী সরকারের: সূত্র

Online Desk মার্চ 10, 2026
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য সংরক্ষণ দ্রুত বাস্তবায়নের জন্য বিকল্প পথ খুঁজছে মোদী সরকার। সূত্রের খবর, চলতি অধিবেশনে একটি সাংবিধানিক সংশোধনী আনতে পারে কেন্দ্র। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।

২০২৩ সালের ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ মূলত সংরক্ষণকে জনগণনা এবং পরবর্তী আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে। তবে বর্তমানে সরকার এগুলি পৃথক করার কথা বিবেচনা করছে। বর্তমানে অনুমান করা হচ্ছে, ২০২৭ সালের মার্চ পর্যন্ত জনগণনা চূড়ান্ত নাও হতে পারে। তারপরে বেশ কয়েক বছর ধরে নির্বাচনী এলাকার আসন পুনর্বিন্যাস করা হবে। এই সময়সীমা এড়াতে, সরকার একটি আইনি পরিবর্তনের সম্ভাবনা যাচাই করছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু চলতি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিল পেশের ইঙ্গিত দিয়েছেন। তবে কোন বিল পেশ করা হবে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। উল্লেখ্য, বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে সরব হয়েছে, যে জনগণনার সঙ্গে সংরক্ষণ যুক্ত করা একটি কৌশলগত বিলম্ব। এই আবহে সরকার এখন নিজেদের কাজের সমর্থন আদায় করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ভারতে শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। ২০২১ সালে পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারীর কারণে তা করা সম্ভব হয়নি।

Continue Reading

Previous: এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Next: বাংলায় সন্ত্রাস মুক্ত ভোটই লক্ষ্য জ্ঞানেশের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.