Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • পদত্যাগের নাটক শেষ, এবার নতুন পালা

পদত্যাগের নাটক শেষ, এবার নতুন পালা

Online Desk মে 24, 2025
Y.jpg

বিপ্লব দাশ : রাজনৈতিক চ্যালেঞ্জের কারণে পদত্যাগের কথা ভাবলেও মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবেই থাকবেন। দু দিন ধরে চূড়ান্ত নাটকীয়তার পর এই স্পষ্টীকরণ দিল সে দেশের অন্তর্বর্তী সরকার। এখন ইউনূস বলছেন, বাধা অতিক্রম করে তিনি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়টা হল, কিসের দায়িত্ব পালন আর কিসেরই বা প্রতিশ্রুতি ! যার জন্য হঠাৎ দায়িত্বশীল হয়ে উঠলেন ইউনূস ! তাঁর ক্ষমতায় আসার ভিত্তিটাই অগণতান্ত্রিক এটাই বলছেন তাঁর দেশের রাজনৈতিক দলগুলি, এমন কি সাধারণ মানুষও। দেশের মধ্যে চূড়ান্ত অচলায়তন তৈরি করে, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের মুখ পোড়াচ্ছেন ইউনূস। রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর একের পর এক পদক্ষেপ ইতিমধ্যে তাঁকে একজন লোভী, স্বার্থান্বেষী এবং ক্ষমতালিপ্সু হিসেবে চিহ্নিত করেছে। যে কারণে তাঁর বাংলাদেশের ক্ষমতায় অভিষেক সেটাই দূরে ঠেলে কী করে টিকে থাকা যায় সেটাই করে চলেছেন। নানা ছলছুতোয় দেশের জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে চলেছেন। ফলে বাংলাদেশ সেনাবাহিনীও, হুঙ্কার দিতে শুরু করেছে।

যদিও প্রথম থেকেই সে দেশের সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার সবরকম প্রচেষ্টাই তিনি করে চলেছেন। যদিও সুবিধা করতে পারেননি। আর এখানেই তাঁর ভয়। দু দিন ধরে তাঁর পদত্যাগ করার নাট্যরূপ এই সিকোয়েন্সে গড়া। কেননা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তার নৌ ও বিমানবাহিনী প্রধানদের নিয়ে তিন দিন আগে ইউনূসের সঙ্গে দেখা করেন। উদ্দেশ্য একটাই, এ বছরের ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়, কারণ সেনাবাহিনী এখন অভিভাবকহীন, যা একটি রাষ্ট্রের পক্ষে আদৌ সুখকর নয়। ঠিক এখানেই ভয় পেয়ে যান ইউনূস। কারণ বিএনপিও নির্বাচনের জন্য লাগাতার চাপ দিয়ে চলেছে। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। বিএনপি বলছে, সম্মানের সঙ্গে গদি ছাড়ার লোক নন ইউনূস।

Post Views: 270

Continue Reading

Previous: বাতাবী লেবুর গাছ
Next: চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা চালু ! বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.