Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা চালু ! বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা চালু ! বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

Online Desk মে 24, 2025
M.jpg

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো অবশেষে চাকরি হারানো গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের জন্য ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে নবান্ন। এই প্রকল্পের আওতায় সাময়িকভাবে চাকরি হারানো স্কুল শিক্ষাকর্মীরা পাবেন মাসিক ভাতা।

গত ২৬ এপ্রিল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “সবার যাতে চাকরি থাকে সেই বিষয়টা আমরা দেখব।” সেইসঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, “যাঁরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁদের জন্য সাময়িক আর্থিক সহায়তা হিসেবে গ্রুপ-সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা ও গ্রুপ-ডি কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে”।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি পাঠানো হল রাজ্যের সমস্ত স্কুলে। জানা গেছে, স্কুলশিক্ষা দফতরের নির্দেশে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে পাঠানো হয়েছে নির্ধারিত ফর্ম। সংশ্লিষ্ট প্রাক্তন কর্মীরা এই ফর্ম পূরণ করে স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

এরপর সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক দফতর আবেদনগুলি যাচাই করে পাঠাবে স্কুলশিক্ষা দফতরে। পরে সেগুলি IOSMS পোর্টালের তথ্যের সঙ্গে মিলিয়ে পাঠানো হবে রাজ্যের শ্রম দফতরে, যেখান থেকে মিলবে চূড়ান্ত অনুমোদন। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হল আদালতের আদেশে চাকরি হারানো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের গ্রুপ-সি ও ডি কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা এবং সাময়িক আর্থিক সহায়তা করা।

Post Views: 319

Continue Reading

Previous: পদত্যাগের নাটক শেষ, এবার নতুন পালা
Next: বর্ষা আসার আগেই ভিজবে শহরতলী, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.