Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • সেনার হাতে বাংলাদেশ !

সেনার হাতে বাংলাদেশ !

Online Desk মে 22, 2025
Bangladesh-E.jpg

বিপ্লব দাশ : ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সংঘাত চরমে। পরিস্থিতি এমন, যেন এখনই আমূল কিছু পরিবর্তন হলে অবাক হবার কিছু নেই। প্রথম থেকেই ইউনূসের আগমনকে ভালো চোখে দেখেনি বাংলাদেশ সেনা। এবার একের পর এক ছুতোয় যে ভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জাতীয় নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তাতে বোধ হয় ধৈর্যের বাঁধ ভাঙছে বাংলাদেশ সেনাবাহিনীতে। নানান ইস্যুতে মতবিরোধ এখন তুঙ্গে। এমন অবস্থায় জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করছেন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “গত ন’মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন”। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন।

এমনিতেই বার বার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের বিরোধিতায় নেমেছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন, “অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে ইউনূস সরকার”। এবার সেনাপ্রধান আরও এক ধাপ এগিয়ে ইউনুসের সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে”। সেনাপ্রধানের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। ঢাকার ‘সেনা দরবারে’ উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার বলেছেন, জানুয়ারি ২০২৬-এর মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তাঁর কথায়, “ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়”। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনাপ্রধানের এই মন্তব্য মহম্মদ ইউনুস সরকারের জন্য অশনি সঙ্কেত। প্রশ্ন উঠছে, তাহলে কি সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে ? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

Post Views: 130

Continue Reading

Previous: মায়ের হাতে খুন চার বছরের শিশু, গুরুত্বর আহত বড় ছেলে
Next: বেআইনি গর্ভপাতের চেষ্টা, নার্সিংহোমেই মৃত্যু গৃহবধূর ! প্রশ্নের মুখে প্রশাসন ও চিকিৎসক

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.