Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বছর শুরুতে খুশির খবর ব্যবসায়ীদের জন্যে, কত কমল গ্যাসের দাম?

বছর শুরুতে খুশির খবর ব্যবসায়ীদের জন্যে, কত কমল গ্যাসের দাম?

Online Desk জানুয়ারি 1, 2025
WhatsApp-Image-2025-01-01-at-1.13.51-PM.jpeg

ওঙ্কার ডেস্কঃ বছরের শুরুতেই সুখবর দেশবাসীর জন্য। এক ধাক্কায় নামল রান্নার গ্যাসের দাম। তবে বাণিজ্যিক ১৯ কেজির গ্যাসের দাম কমলেও ১৪ কেজির গ্যাসের দামে কোনও বদল আনা হয়নি। শেষ ২০২৩ সালে অগস্ট মাসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমেছিল। তারপর দেড় বছর পর আবার ২০২৫-এ কমল বাণিজ্যিক গ্যাসের দাম।
বুধবার থেকে ১৯ কিলোর বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমেছে ১৪.৫০ টাকা। বিশেষ শহরগুলিতে মূলত দামের হেরফের দেখা যাচ্ছে। কলকাতায় ১৬ টাকা দাম কমে সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯১১ টাকা। অপরদিকে, মুম্বইয়ে দাম কমেছে ১৬ টাকা। দাম কমে নতুন মূল্য সিলিন্ডার পিছু ১৭৫৬ টাকা। রাজধানীতে দাম কমে দাঁড়িয়েছে ১৮০৪ টাকা।
৬ মাস অন্তর মূল্যবৃদ্ধি ঘটলেও কমতে দেখা যায় না সচরাচর। রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছিল দিল্লিতে ১৭২.৫ টাকা, মুম্বইয়ে ১৭৩ টাকা এবং চেন্নাইয়ে ১৭১ টাকা। ১৯ কেজির গ্যাসের দাম কমায় বছরের শুরুতেই লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। বছরের শুরুতেই কেন্দ্রের তরফ থেকে এই বার্তায় খুশি ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীরা।

Post Views: 621

Continue Reading

Previous: নতুন বছরে সেজে উঠেছে দিঘা, পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের জন্য চালু নয়া নিয়ম
Next: শিলিগুড়িতে নামল পারদ, কুয়াশার জন্য দেরিতে চলছে ট্রেন

সম্পর্কিত গল্প

loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026
arrest-size.jpg

কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.