Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

Online Desk মার্চ 6, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে টিউশন পড়াতেন। তার সুযোগ নিয়ে ১১ বছর আগে ওই কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন শিক্ষক। সেই অভিযুক্ত শিক্ষককে পাকড়াও করে পুলিশ আদালতে তুললে তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। সেই সঙ্গে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দোষী ব্যক্তিকে। ঘটনাটি কেরলের।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ব্যক্তির বয়স ৫৭ বছর। ২০১৩ সালে নাবালিকা যখন পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন অভিযুক্তের কাছে টিউশন পড়ত সে। অভিযোগ, সেই সময় তাকে যৌন নির্যাতন করা হয়। ২০১৪ সালের জানুয়ারিতেও ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়। যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ত, ওই নাবালিকা তখন অভিযুক্তের কাছে পড়তে যাওয়া বন্ধ করে দেয় নির্যাতিতা। কিন্তু টিউশন শিক্ষকের হুমকির কারণে নির্যাতিতা ঘটনার কথা কাউকে জানায়নি। এমনকি সেই ঘটনার কারণে মানসিক অবসাদে ভুগতে থাকে সে। উচ্চমাধ্যমিক পড়াকালীন এক বছর নষ্টও হয় তার। মানসিক অবসাদ যখন ক্রমশ বাড়তে থাকে তখন। তার পরিবার একজন মনোবিদকে দেখানোর সিদ্ধান্ত নেয়। কোভিড-১৯ চলাকালীন অনলাইনে চিকিৎসা নেয় নির্যাতিতা। মনোবিদের পরামর্শে ওষুধ খেয়ে অসুস্থতা কমে যায়। সে এমবিবিএস কোর্সে ভর্তি হয় এবং হোস্টেলে থাকতে শুরু করে। ২০২৪ সালে, নির্যাতিতা টিউশন শিক্ষকের মতো দেখতে এক ব্যক্তিকে দেখেন। তার পর তার স্মৃতিতে পূর্বের হেনস্থার ঘটনা ফুটে ওঠে। সেই সঙ্গে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। পরে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এবং তখনই অতীতের ঘটনা প্রকাশ্যে আসে। ডাক্তার পুলিশকে জানালে তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেফতার করে।
তিরুবনন্তপুরম ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক অঞ্জু মীরা বিড়লা ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মোট ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে, যেহেতু সাজা একসঙ্গে ভোগ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর, তাই দোষী ব্যক্তি কেবল ৫ বছরের জন্য জেলে থাকবেন।

Post Views: 162

Continue Reading

Previous: আইআরআইএস ডেনা-র পর আবারও ভারতেরর জলসীমান্তে রণতরী পাঠালো ইরান
Next: ভেনেজুয়েলা, ইরানের পর এবার কিউবার দিকে নজর? ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.