Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026
Untitled-ak.png

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে নেই অনুব্রত মণ্ডলের ছবি, কিন্তু পোস্টারে জ্বলজ্বল করছে কাজল শেখের মুখ। প্রায় ২০০ মিটারের মধ্যে অবস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের দুটি আলাদা কার্যালয়। এর মধ্যে একটি কার্যালয়ে ছিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ছবি, আর অন্য কার্যালয়টি ছিল দলের জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলের ছবিতে সাজানো।

কিন্তু সোমবার রাতে হঠাৎই সেই চিত্র বদলে যেতে দেখা গেল। যেখানে এতদিন অনুব্রত মণ্ডলের ছবি সহ কার্যালয় ছিল, রাতারাতি সেখানে বদলে গিয়ে দেখা যায় কাজল শেখের ছবি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের দাপট আগের তুলনায় কিছুটা কমেছে বলেই দলের একাংশ এখন কাজল শেখের উপর বেশি আস্থা রাখছেন। সেই কারণেই কার্যালয়ের ছবিতেও এই পরিবর্তন দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 15

Continue Reading

Previous: মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার
Next: বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সম্পর্কিত গল্প

modi-1280-ff.jpg

এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026
tarique.jpg

বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Online Desk মার্চ 10, 2026

You may have missed

modi-1280-ff.jpg

এলপিজি-সঙ্কট উদ্বেগের মাঝে পেট্রোলিয়াম ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026
tarique.jpg

বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Online Desk মার্চ 10, 2026
Untitled-ak.png

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.