Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে আট, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে আট, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

Online Desk এপ্রিল 1, 2025
20250401_125417.jpg

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল একই পরিবারের আট জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে। স্থানীয় মানুষের অভিযোগ, অবৈধ ভাবে বাজি কারখানা চলছিল। যার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় তিন শিশু-সহ ৮ জনের। মৃতদের নাম অরবিন্দ বণিক (৬৫), প্রভাবতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৮ মাস), অনুষ্কা বণিক (৬) এবং অঙ্কিত বণিক (৬ মাস)। বাজি বিস্ফোরণের ফল্র আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্যি ছিলেন সুতপা বণিক। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বাজি তৈরি ও মজুত রাখা হত বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ‘বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে।’ তাঁর আরও দাবি, বৈধ লাইসেন্স ছিল কারখানাটির। যদিও সেই দাবি মানতে নারাজ স্থানীয়রা। তাঁদের অভিযোগ, একাধিক বার আপত্তি জানানো হলেও কর্ণপাত করেনি প্রশাসন।

অন্যদিকে এই গোটা ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জনের। বেশ কয়েকজন আহতও হয়েছেন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, এগ্রা, বজবজ, কল্যাণী… তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। রাজ্যের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে?’

Post Views: 85

Continue Reading

Previous: ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষ, মৃত্যু দু’জনের, আহত চার
Next: ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর, সুমন ঘোষের নতুন ছবি ‘পুরাতন’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.