Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট গ্রেফতার ইরানে

ইজরায়েলের গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট গ্রেফতার ইরানে

Online Desk জুন 15, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: চলমান উত্তেজনার আবহে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করল ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। অভিযোগ, আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রস্তুত করছিল তারা। সে সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এই প্রথম নয়, এর আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে তেহরান। অনেকের ফাঁসির সাজা হয়েছে। মূলত যারা ইরানের পরমাণু কর্মসূচি বিপন্ন করার উদ্দেশ্যে নাশকতা করেছে।

উল্লেখ্য শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে আক্রমণ করে ইজরায়েল। এর ফলে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন বিজ্ঞানী নিহত হন। তেহরানের অভিযোগ, ইজরায়েলের আক্রমণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তাই সরাসরি ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ইজরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানো হবে। ইজরায়েলি আঘাতের পাল্টা জবাব দিয়েছে তেহরানও। শনিবার রাতে ইরান ইজরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের বিরুদ্ধে যে প্রত্যাঘাত করা হচ্ছে ইরানের তরফে, সেই হানা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্স যদি হস্তক্ষেপ করে তাহলে ফল ভাল হবে না। এই দেশগুলির আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। যদিও ব্রিটেন এখনও পর্যন্ত সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গিয়েছে।

Post Views: 320

Continue Reading

Previous: অনুপ্রবেশকারী সন্দেহে তিন মুর্শিদাবাদের বাসিন্দাকে বাংলাদেশের জিরো পয়েন্টে ফেলে দিয়ে এলো বি এস এফ
Next: টানা তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলা জুড়ে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.