Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক উপকূল

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক উপকূল

Online Desk অক্টোবর 25, 2025
we

ওঙ্কার ডেস্ক : অক্টোবরের শেষ সপ্তাহে ফের বদল আনছে বঙ্গোপসাগরের আকাশ। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ, শনিবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রাতের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং রবিবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ অক্টোবর, মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসার নির্দেশ জারি হয়েছে। সোমবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে, যার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে রবিবার কেবল দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও, বৃহস্পতিবার ফের বৃষ্টি শুরু হতে পারে। জলপাইগুড়িতে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Post Views: 295

Continue Reading

Previous: আদিবাসী গৃহবধূ ধর্ষণের ঘটনায় তোলপাড় কুলটি, পুলিশি হেপাজতে দেওয়া হল অভিযুক্তকে
Next: পাঁচিলে সজোরে গিয়ে ধাক্কা মারল এসইউভি, মৃত্যু ৫ জনের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.