Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • জেলার খবর
  • আদিবাসী গৃহবধূ ধর্ষণের ঘটনায় তোলপাড় কুলটি, পুলিশি হেপাজতে দেওয়া হল অভিযুক্তকে

আদিবাসী গৃহবধূ ধর্ষণের ঘটনায় তোলপাড় কুলটি, পুলিশি হেপাজতে দেওয়া হল অভিযুক্তকে

Online Desk অক্টোবর 25, 2025
Kulti.jpg

নিজস্ব প্রতিনিধি : জনজাতি সম্প্রদায়ের গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তাল কুলটি। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানা এলাকায়। নিগৃহীতার পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গিয়েছে, ধর্ষিতার স্বামীর অনুপস্থিতিতে এক যুবক রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করে মহিলার ওপর ঝাপিয়ে পড়ে এবং শারীরিক নির্যাতন চালায়।

এই ঘটনা প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে ওই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , ধর্ষিতার পরিবার সহ এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। রাত তিনটে নাগাদ ফিরি। শুনি, ওকে রাত সাড়ে ১২টা নাগাদ ধরে নিয়ে যায়, ছাড়ে রাত ২টোয়। ছেলেটাকে গ্রামের লোক ধরেছে। তারপর পুলিশে দেওয়া হয়েছে। আমরা শুধু চাই, বিচার হোক—যাতে আর কোনও মেয়ের সঙ্গে এমন না হয়।”

এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান চন্দ্র মাজি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেখি ধর্ষণের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। অভিযোগ দায়েরও হয়েছে। আমরা চাই, পুলিশের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।”

Continue Reading

Previous: আমেরিকা যুদ্ধে উস্কানি দিচ্ছে; ভেনেজুয়েলার সমুদ্রতীরে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে মন্তব্য নিকোলাস মাদুরোর
Next: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক উপকূল

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.