Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রবিবার শুরু ব্রিকস সম্মেলন, যোগ দিতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

রবিবার শুরু ব্রিকস সম্মেলন, যোগ দিতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুলাই 6, 2025
modi-brazil.jpg

ওঙ্কার ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে রবিবার শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। ইতিমধ্যে এই সম্মেলনে অংশ নিতে ব্রাজিল পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলন মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করা হতে পারে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবতরণ করার পরে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন সেদেশে বসবাসরত প্রবাসী ভারতীয়রা। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ব্রাজিলের প্রবাসী ভারতীয়রা রিও ডি জেনেইরোতে অত্যন্ত প্রাণবন্তভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে ভাবে যুক্ত রয়েছেন এবং ভারতের উন্নয়নের প্রতিও অত্যন্ত আগ্রহী তা বিস্ময়ের!’ তবে এই সম্মেলনে অংশ নেবেন না চিনের প্রেসিডেন্ট শি জিন পিং। তাঁর বদলে অংশ নেবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ১২ বছরে এই প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না শি জিনপিং। সশরীরে এই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ২০০৯ সালে গঠন করা হয়েছিল ব্রিক‌স। এই গোষ্ঠীর মূল সদস্য দেশগুলি হল ব্রাজিল, চিন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পরে এই গোষ্ঠীতে বেশ কিছু দেশ যোগ দিয়েছে। তাদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জোট মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত একটি জোট। তবে এই বিষয়টি মানেন না ব্রিকস জোটের নেতারা।

Post Views: 260

Continue Reading

Previous: বড়পর্দায় আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’, ঘোষণা হল দিনক্ষণ
Next: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই জনসমক্ষে

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.