Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়পর্দায় আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’, ঘোষণা হল দিনক্ষণ

বড়পর্দায় আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’, ঘোষণা হল দিনক্ষণ

Online Desk জুলাই 6, 2025
iu.png

ওঙ্কার ডেস্ক: এবার বড়পর্দায় শশী, কুসুম ও কুমুদের জীবনের খুঁটিনাটি আসছে। বইয়ের পাতা থেকে রূপোলি পর্দায় এর আগেও উঠে এসেছে বহু গল্প ও উপন্যাস। এবার ঠিক সেভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ আসছে পর্দায়। পরিচালনায় রয়েছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবি তার স্বপ্নের ছবি। চলেছে এক দীর্ঘ অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রবিবার সকালে ছবির প্রযোজনা সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রামে জানানো হল ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তির দিনক্ষণ।
পরিচালক সুমন মুখোপাধ্যায়ের বাবা অরুণ মুখোপাধ্যায়কে এই উপন্যাসের মঞ্চে নাট্যরূপ দিতে দেখে ইচ্ছা হয়েছিল এই কালজয়ী উপন্যাসকে ছবি বানানোর। রূপোলি পর্দায় তুলে ধরার। তবে নানান জটিলতার কারণে তা নির্মাণ ও মুক্তির দিনক্ষণ বারবার পিছিয়েছে। অবশেষে সেই অপেক্ষার অবসান। আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘পুতুলনাচের ইতিকথা’। পর্দায় শশী, কুসুম ও কুমুদকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাহিত্যপ্রেমী থেকে সিনেপ্রেমীরা। আগেই জানা গিয়েছিল যে, এই ছবিতে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের চিত্র তুলে ধরা হবে। চিত্রনাট্যের প্রয়োজনে সামান্য পরিবর্তন আনা হবে গল্পেও।
এদিন প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রামে পোস্ট করা স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে ফুটে উঠেছে শশীর জীবনের ঘটনা। একইভাবে অন্যান্য চরিত্রগুলিকেও তুলে ধরা হয়েছে। শশীর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে শশী চরিত্রের রয়েছে বিশেষ গুরুত্ব। কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবির। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, চলতি বছরে ভারতবর্ষ পত্রিকায় ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসটির প্রথম ধারাবাহিক প্রকাশের ৯০ বছর পূর্তি। বড়পর্দায় এই সাহিত্যধর্মী ছবি কীভাবে মানুসের মন জিতে নেয় এখন সেটাই দেখার।

Post Views: 262

Continue Reading

Previous: প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে সরকারি বাংলো দখলে রাখার অভিযোগ
Next: রবিবার শুরু ব্রিকস সম্মেলন, যোগ দিতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.