Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মৃত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের

মৃত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের

Online Desk মে 1, 2024
courtt.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ময়নার বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গোটা ঘটনার বেশ কিছু জায়গায় সংশয় থাকায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
এই মুহূর্তে কমান্ড হাসপাতালে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় সেখানে ময়নাতদন্ত করা যাবে না। তাই এসএসকেএম হাসপাতালেকেই ময়নাতদন্তের নির্দেশ।
জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন দীনবন্ধু মিদ্যা নামে এক যুবক। পরের দিন তাঁর রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হয়। পানের বরোজ থেকে ঝুলন্ত দেহ পাওয়া যায়। যা নিয়ে খুনের অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে।এদিন মামলার শুনানিতে মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি।
কোন চেয়ার বা অন্য কিছুর সাহায্য ছাড়া কি করে বেশি কিছুটা উঁচু জায়গায় উঠে কিভাবে গলায় ফাঁস লাগলেন মৃত ব্যক্তি ? – দ্বিতীয় ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে. – নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ন পদক্ষেপ ভিডিওগ্রাফি করতে হবে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নজরদারিতে চলবে তদন্ত। ৭ মে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে পুলিশ। – নির্দেশ বিচারপতির।
পুলিশের দাবি, ইতিমধ্যে এক মহিলার জবানবন্দি তারা নিয়েছেন। যিনি জানিয়েছেন যে তিনি বিবাহিত এবং তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য জোর করতেন মৃত দীনবন্ধু মিদ্যা।

Post Views: 79

Continue Reading

Previous: ভোটের আগে কংগ্রেস – তৃনমূল সংঘর্ষ , গুলি চললো মুর্শিদাবাদের খড়গ্রামে
Next: মে দিবসের দিনই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
FotoJet.jpg

মার্চে নয় পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং? জল্পনা সমাজমাধ্যমে

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.