Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার পদে রয়েছেন মোজতবা খামেনেই। সোমবার ইরানের তরফে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে ওই পদের জন্য। তিনি দেশটির পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর পুত্র। ৫৬ বছর বয়সী মোজতবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, খামেনেই পুত্র শান্তিতে থাকতে পারবেন না।

ঠিক কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট? ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মোজতবাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’। সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেইকে নিয়ে খুশি নন। এই মন্তব্যের কিছুক্ষণ আগে ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেন, ‘তাদের কোন নৌবাহিনী নেই, কোনও বিমান বাহিনী নেই, তাদের কোন বিমান বিধ্বংসী সরঞ্জাম নেই, সবকিছুই উড়িয়ে দেওয়া হয়েছে।’ ইরানের সামরিক শক্তি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘তাদের কোনও র্যা ডার নেই। কোনও টেলিযোগাযোগ নেই, এবং তাদের কোনও নেতৃত্বও নেই। সবকিছুই শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়ে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছে। তার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইজরায়েলের ভূখণ্ডেও পাল্টা আঘাত হেনেছে তেহরান। খামেনেই নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা যে ইরানের সর্বোচ্চ পদে বসতে চলেছেন, তা নিয়ে আগেই জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইরান সরকারি ভাবে মোজতবার নাম ঘোষণা করেছে। তার দুদিনের মধ্যে খামেনেই পুত্রকে নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প।

Post Views: 161

Continue Reading

Previous: মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর
Next: বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.