Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “যাতাযাতে সময় গেলে পড়াবে কখন” শিক্ষক বদলি মামলায় মন্তব্য হাইকোর্টের

“যাতাযাতে সময় গেলে পড়াবে কখন” শিক্ষক বদলি মামলায় মন্তব্য হাইকোর্টের

Online Desk মার্চ 28, 2024
court.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি দীর্ঘমেয়াদি কালে শারীরিক ভাবে অসুস্থ থাকেন, এবং তাঁর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে যথোপযুক্ত কারণ সহ নথি থাকে তাহলে বদলিতে বাধা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষা দফতর। এমনই পর্যবেক্ষণে হুগলির উত্তর পাড়ার এক শিক্ষিকাকে তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে বদলির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, যদি শিক্ষক বা শিক্ষিকা নিজেই শারীরিক ভাবে অক্ষম হন, তাহলে শিক্ষা দেবেন কিভাবে !

মামলাকারীর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, “১০ বছর ধরে হুগলির কামার পাড়া হাই স্কুলে কর্মরত শিক্ষিকা বৈশাখী মুখোপাধ্যায়। সম্প্রতি হাই কোর্টে বদলির আবেদন জানিয়ে তাঁর দাবি, স্ত্রীরোগ সংক্রান্ত বিষয়ে তিনি দীর্ঘ দিন ভুগছেন সেকারণেই স্কুল সার্ভিস কমিশনের কাছে বদলির আবেদন জানান। কিন্তু কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাই কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা।” এদিকে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দেখিয়ে সিঙ্গল বেঞ্চ ওই শিক্ষিকার আবেদন খারিজ করে দেয়। পরে ডিভিশন বেঞ্চে মামলা করেন শিক্ষিকা।

আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর দাবি, “ওই শিক্ষিকা হুগলির উত্তর পাড়া গার্লস হাই স্কুলে বদলির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্তও ওই স্কুলে কোনও শূন্যস্থান নেই। তাই শিক্ষিকার আবেদন মুঞ্জুর করা হয়নি।” ওই স্কুল না হলেও তার পার্শ্ববর্তী কোনও স্কুলে ওই শিক্ষিকাকে বদলির আবেদন জানান শিক্ষিকার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তাঁর দাবি, “দীর্ঘদিন অসুস্থ অস্থায় ৬০ কিলোমিটার করে ১২০ কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে শিক্ষিকাকে।” তার প্রেক্ষিতে এসএসসি কে ৬ সপ্তাহ সময় বেঁধে দিয়ে ওই শিক্ষককে বদলির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Post Views: 86

Continue Reading

Previous: অরুণাচলের তিনটি জেলায় ফের ৬ মাস মেয়াদ বৃদ্ধি আসফার
Next: শেখ শাহজাহানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
LPG.jpg

দেশজুড়ে গ্যাসের সংকট! ‘এসমা’ জারি কেন্দ্রের

Online Desk মার্চ 10, 2026
FotoJet.jpg

মার্চে নয় পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং? জল্পনা সমাজমাধ্যমে

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.