Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ক্লেটনের পেনাল্টি মিসই সব নষ্ট করে দিল :কুয়াদ্রাত

ক্লেটনের পেনাল্টি মিসই সব নষ্ট করে দিল :কুয়াদ্রাত

Online Desk মার্চ 11, 2024
WhatsApp-Image-2024-03-09-at-17.21.35.jpeg

স্পোর্টস ডেস্ক: আরও একবার ডার্বির রং সবুজ মেরুন। ব্রিগেডের রাতে যুবভারতীতে ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে উড়িয়ে লিগ টেবিলের একনম্বরে চলে গেল মোহনবাগান। গোল করেন জেসন কামিন্স, লিস্টন‌ কোলাসো এবং দিমিত্রি পেত্রাতোস। ইস্টবেঙ্গলের একমাত্র গোল সল ক্রেসপোর। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট বাগানের। মুম্বই সিটির পয়েন্টও এক। তবে এক ম্যাচ কম খেলেছে মোহনবাগান। আর ইস্টবেঙ্গল হেরে গিয়ে সুপার সিক্স থেকে ছিটকে গেলো। এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল ৩-০ তে পিছিয়ে ছিল। আর ক্লেটন সিলভা নিশ্চিত পেনাল্টি মিস করেন।আর ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন,দ্বিতীয়ার্ধে আমার দলের ছেলেরা যেভাবে ম্যাচে ফিরে আসে, সে জন্য আমি গর্বিত। ওরা দেখিয়ে দিল যে, ওদের কাছে আরও বড় লক্ষ্য আসলে কী। ওরা পাগলের মতো লড়াই করেছে। আমার মনে হয়, দ্বিতীয় গোলটা করে দিতে পারলে ওরা সমস্যায় পড়ে যেত। আমরা একাধিক ভাল সুযোগ তৈরি করেছি। ক্লেটনের হেড এবং বিষ্ণুকে ফাউলের জন্য যে পেনাল্টিটা পাওয়া উচিত ছিল। দ্বিতীয় গোলটা হলে অনেক কিছুই বদলে যেত। যে কোনও রকম ফল হত।ক্লেটন তো আর এই প্রথম পেনাল্টি মিস করল, তা নয়। এর আগেও ওর ভুল হয়েছে। আজ আর একবার সেই আফসোসের মুহূর্ত এল। তবে ক্লেটনের কাজ, ব্যক্তিত্ব ও চরিত্র আমাকে খুশি করেছে। তাই এই (পেনাল্টি মিস্) নিয়ে আমার কোনও সমস্যা নেই। ফুটবলে এমন হয়েই থাকে। কিন্তু এর ফলে মানসিকতায় যে প্রভাব পড়ে, আমি সেটা নিয়েই ভাবছি। ক্লেটন না হয়ে যদি অন্য কেউ মিস করত।’

Post Views: 84

Continue Reading

Previous: বড় ব্যবধানে না জিতে ক্ষুব্ধ হাবাস
Next: শাহজাহান কে আমিই ফোন করেছিলাম:সুকুমার মাহাতো

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.