Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পয়লা মার্চ থেকে রাজ্যের একাধিক জায়গায় পরিবর্তন যাত্রার সূচনা করেছে বিজেপি। এই যাত্রার উদ্বোধন করতে রাজ্যে এসেছেন বিজেপির ২২ কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের মোট ২৫০ বিধানসভায় আয়োজিত হচ্ছে পরিবর্তন সংকল্প যাত্রা। বকখালি থেকে বিজেপির পরিবর্তন যাত্রার চারটি রথের সূচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। এই জায়গা থেকে বিজেপি পরিবর্তন যাত্রার চারটি রথের সূচনা করেছে। বকখালি থেকে পরিবর্তন সংকল্প যাত্রার সূচনাতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশাপাশি উপ্পস্থিত ছিলেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বকখালি থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ নামখানার লালপুল নারায়নপুর হয়ে পাথরপ্রতিমা যাবে। এই যাত্রা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে।

যাত্রা শুরুর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিপ্লব দেব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের উপর, সংবিধানের উপর ভরসা করেন না। এ রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তা নিয়েও সংশয় রয়েছে। তিনি আরও বলেন, এই পরিবর্তন যাত্রায় যতই বাধা আসুক না কেন, যাত্রা সফল হবেই। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বলে দাবি করেন তিনি।

Post Views: 133

Continue Reading

Previous: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার
Next: SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.