Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশ, বিহারকে দরাজহস্তে দান করেছেন মোদি!

অন্ধ্রপ্রদেশ, বিহারকে দরাজহস্তে দান করেছেন মোদি!

Online Desk জুলাই 23, 2024
AAAAAAAAA.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কেন্দ্রের মোদি সরকার কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশকে। বিহারকে দরাজহস্তে দান করেছেন। সিংহ ভাগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ বাজাটে শুধু মাত্র অন্ধ্রপ্রদেশ আর বিহারের। বাজেট নিয়ে কটাক্ষ রাহুলের।
মঙ্গলবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। পাশাপাশি, অন্ধ্রকে আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সে রাজ্জ্যের গ্রামোন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিহারের ক্ষেত্রে বিজেপি আরও উদারহস্ত। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, বুদ্ধগয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরার জন্য প্যাকেজ দেবে মোদি সরকার। গয়ার বিষ্ণুপদ মন্দির করিডোর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডোরের ধাঁচে। বিহারের জন্য বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে ১২ হাজার কোটি টাকা।
কেন্দ্রে শরিকি নির্ভর নরেন্দ্র মোদি সরকার। বিজেপির দুই শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের মূল দাবিই ছিল অন্ধ্র এবং বিহারের জন্য বিশেষ প্যাকেজ। সেটা একপ্রকার বাধ্য হয়েই মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিজেপির শরিক দলগুলি এবং তাদের অন্তরঙ্গ বন্ধুদের সন্তুষ্ট রাখা। বাজেটকে তিনিও কুর্সি বাঁচাও বাজেট বলে ব্যাখ্যা করেন। সর্বোপরি, রাহুলের দাবি, আমরা দলের ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসবেরই ছায়া রয়েছে বাজেটে।

Post Views: 70

Continue Reading

Previous: কংগ্রেসের ভিক্টোরিয়া হাউস অভিযানে ধুন্ধুমার
Next: বিমুখ সৌরভ-ডোনা, তবে কি ভাঙছে সম্পর্ক?

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.