Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20251026_134404.jpg

ওঙ্কার ডেস্ক: পরকীয়ায় পথের কাঁটা ছিল স্বামী, তাই প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুন করেছিল স্ত্রী। যদিও দাবি করেছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই খুনের প্রায় এক মাস পর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের পর পুলিশ জানতে পেরেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।

রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম পরমেশ। কর্নাটকের তুমকুর জেলার বাসিন্দা তিনি। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় দিনমজুর। ২৯ জানুয়ারি রাতে তিনি মারা যান। তাঁর স্ত্রী ৪৬ বছর বয়সী পি আশা আত্মীয়স্বজনদের জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবার শেষকৃত্যও সম্পন্ন করে পরের দিন। স্বামীর মৃত্যুর ২০ দিন পর, ১৯ ফেব্রুয়ারি, আশা ৪৮ বছর বয়সী চন্দ্রপ্পাকে বিয়ে করে। আর এর ফলে সন্দেহ আরও বেড়ে যায়। পরমেশের বোনরা অভিযোগ করে, মৃত্যুটি অস্বাভাবিক। শরীরে সন্দেহজনক চিহ্নের ইঙ্গিত মিলেছে বলে দাবি করে তারা। এক বোনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে। তদন্তের জন্য মৃতদেহ কবর থেকে তোলা হয়।

ফরেনসিক নমুনা সংগ্রহের পাশাপাশি ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্বাভাবিক মৃত্যুর কোনও ইঙ্গিত মেলেনি। বরং তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে লক্ষণ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আশা এবং চন্দ্রপ্পা হত্যার কথা স্বীকার করেছে। দুজনকেই গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Post Views: 137

Continue Reading

Previous: ‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ
Next: রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.