Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কোচের পাশেই বাগান কর্তারা

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
Muhanbagan.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়

মোহনবাগানে কোচ বিতর্ক। কোচ প্যানাগিওটিস দিলমপেরিস ? ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে এই প্রশ্ন। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও ঘোরাফেরা করছে এই প্রসঙ্গ। সদ্য আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। আইএসএলে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে সবুজ মেরুন। তারমধ্যে রয়েছে একটি অ্যাওয়ে ম্যাচে জয়। কিন্তু তাসত্ত্বেও কোচ বদলের প্রসঙ্গ উঠছে কেন ? সমর্থকদের মনে এই প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার পোস্ট এই প্রসঙ্গ উস্কে দিয়েছে। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার।

গোয়েঙ্কা লেখেন, ‘আমি সবসময় আমার থেকেও দক্ষ লোকজনদের দ্বারা পরিবেষ্টিত থাকতে পছন্দ করি। আমার কাছে এটাই সাফল্যের উপাদান। কিন্তু সবকিছু অর্পণ করা যায় না। এটা আমি শিখছি। একটা ছোট্ট বিষয় ফলাফল বদলে দিতে পারে। একজন লিডারকে জানতে হবে কখন বিষয়টার মধ্যে ঢুকতে হয়, এবং কখন বাইরে থাকতে হয়।’ তাহলে কি এই পোস্ট প্যানোসের উদ্দেশে করেছেন সঞ্জীব গোয়েঙ্কা ? পোস্টের সময় বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে দিচ্ছে। যদিও এদিন ক্লাব তাঁবুতে কোচকে নিয়ে কর্তারা কলকাতা লিগ আর আইএফএ শিল্ড জয়ের জন্য ক্লাবের পতাকা উত্তোলন করেন।

বাগান সভাপতি দেবাশিস দত্ত বললেন, আমি কোন বিতর্কতে যাবো না কিন্তু এই বর্তমান কোচ মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বাইরে গিয়ে মোহনবাগানের যে দীর্ঘ ইতিহাস আছে সেদিকে নজর দিচ্ছেন সেটা আগের কোচদের মধ্যে আমি খুঁজে পায়নি। কে ভালো কে খারাপ বলতে পারবো না। অফিসিয়াল জায়গায় ঠিক হয়। কিন্তু উনি মোহনবাগানের ইতিহাস নিয়ে আমাদের সঙ্গে থেকে কাজ করেন।

Continue Reading

Previous: সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে
Next: ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

সম্পর্কিত গল্প

New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-76.webp

পুজো মিটতেই ফের তলব, পাস দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-70.webp

নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর ধরে রাখার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বয়স প্রসঙ্গে মমতাকে কটাক্ষ

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
Muhanbagan.jpg

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.