Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-79.webp

অর্পিতা মুখার্জী: ফ্লাইদুবাই বিমানে সহ-পাইলটের হামলা রুখে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচানোয় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে সম্মানিত করল সংযুক্ত আরব আমিরশাহি। তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ টু’ প্রদান করা হয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁর হাতে এই সম্মান তুলে দেন।

এর আগে ইজরায়েলও জানিয়েছিল, স্মিতকে সম্মান জানাতে চায় তারা।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানে ঘটে সেই ভয়াবহ ঘটনা। উড্ডয়নের আড়াই ঘণ্টা পর ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন সহ-পাইলট ধারালো অস্ত্র নিয়ে ক্যাপ্টেন স্মিতের উপর হামলা চালান বলে অভিযোগ। মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়েও রক্তাক্ত অবস্থায় লড়াই চালিয়ে যান স্মিত।

অভিযোগ, সহ-পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। ককপিটের ভিতরে দুজনের ধস্তাধস্তির মাঝে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাত্র দুই মিনিটে ৩৪ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে।

প্রাণপণে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন স্মিত। রক্তাক্ত পাইলটকে দেখে হতভম্ব হয়ে যান যাত্রীরা। কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে সহ-পাইলটকে ধরে টেনে বের করে আনেন। সেই ফাঁকে বিমানে থাকা অপর দুই পাইলট বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

পরে স্মিতকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে দুবাইয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তাঁর। ওই বিমানের বেশিরভাগ যাত্রীই ছিলেন ইজরায়েলের নাগরিক। ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ গোটা বিশ্ব।

Continue Reading

Previous: কোচের পাশেই বাগান কর্তারা

সম্পর্কিত গল্প

New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-76.webp

পুজো মিটতেই ফের তলব, পাস দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
Muhanbagan.jpg

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.