Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

ওঙ্কার ডেস্ক: দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার হল মন্দিরের শৌচাগার থেকে। গুজরাটের সুরাটে স্বামীনারায়ণ মন্দির কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। দুই তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুজনে বিষাক্ত ইঞ্জেকশন দেহে প্রয়োগ করে আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুই ছাত্রী কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু বিকেলে তাঁরা বাড়ি ফেরেননি। বিষয়টি পুলিশকে জানানোর পর, তল্লাশি শুরু হয়। পুলিশ নিখোঁজ ছাত্রীদের মোবাইল ফোনের লোকেশন চিহ্নিত করে জানতে পারে, তাঁদের শেষ অবস্থান ছিল মন্দির কমপ্লেক্সে। শনিবার সেখানে তল্লাশি চালানোর সময় দুজনের স্কুটার পার্ক করা অবস্থায় পাওয়া যায়।

মন্দির কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বোঝা গেছে, দুই তরুণী একটি বাথরুমের দিকে হেঁটে যাচ্ছে। পুলিশ সেই বাথরুমে ঢুকতে চাইলে দেখা যায় তা ভিতর থেকে তালাবন্ধ করা। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহের কাছ থেকে একটি সিরিঞ্জ এবং তিন বোতল বিষাক্ত ওষুধ উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে, আত্মহত্যার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার এক প্ল্যাটফর্মে “কীভাবে আত্মহত্যা করতে হয়” লিখে খোঁজ করেছিলেন তাঁরা। সিরিঞ্জ, ওষুধের বোতল এবং মৃত দুজনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডিন্ডোলি থানার পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষা শেষ হওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Post Views: 186

Continue Reading

Previous: দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
Next: প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.