Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তরপাড়ায় ছাত্রীর ওপর রাসায়নিক হামলা , আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

উত্তরপাড়ায় ছাত্রীর ওপর রাসায়নিক হামলা , আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Online Desk মে 27, 2025
CHEMICAL-ATTACK.png

নিজস্ব সংবাদদাতা, হুগলি:
রাতে বাড়ি ফেরার পথে এক ছাত্রীর ওপর রাসায়নিক হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলীর উত্তরপাড়ায় । রবিবার রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওই সময় এক ছাত্রী বন্ধুর বাড়ি থেকে পড়াশোনা সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ পিছন দিক থেকে এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁর ওপর রাসায়নিক জাতীয় তরল পদার্থ ছুড়ে পালিয়ে যায়।

রাসায়নিকটি ছাত্রীর চুলে গিয়ে পড়ে এবং তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। ঘটনার পর আতঙ্কিত ছাত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন।

স্থানীয় এক যুবক দুষ্কৃতীকে ধাওয়া করলেও তাকে ধরতে ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ঘটনাটির সঙ্গে এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকের যোগ থাকতে পারে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে একই এলাকায় একাধিক মহিলার ওপর রাসায়নিক হামলার ঘটনা ঘটেছিল। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় চুরির ঘটনাও বেড়ে গিয়েছে। এই ঘটনার পর ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তাঁরা দ্রুত দোষীকে চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে ধরতে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Post Views: 252

Continue Reading

Previous: “ঐশ্বর্যাকে দেখে আপনার শেখা উচিত…………” কানে’র মঞ্চ থেকে প্রশংসা পেতেই ফের কটাক্ষের মুখে আলিয়া ভাট
Next: ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে বার্তা পাক প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.