Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ প্রশাসনের অবহেলা ও উদাসীনতার কারণে মরচে ধরে নষ্ট হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে ব্রিটিশ আমলের দুটি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার। আসানসোলের ভগত সিং মোড়ের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এই নির্বাক ঐতিহাসিক রোড রোলার দুটি।
অযত্নে, অবহেলায় এদের চারপাশে এত ঘন ঝোপঝাড় ও জঙ্গল গজিয়ে উঠেছে যে সেখানে প্রবেশ করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবাক করার বিষয়, শহরের ব্যস্ত চৌরাস্তার ধারে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক নিদর্শনের দিকে কারও নজর পড়েনি।
এই জায়গার ঠিক পাশেই আসানসোল পুরনিগমের উদ্যোগে একটি পার্ক তৈরি করা হয়েছে এবং বিশ্ব বাংলা স্মারকও নির্মাণ করা হয়েছে। সেখানে দেশের মহান বিপ্লবী শহিদ ভগত সিংয়ের মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু একসময় এই এলাকার উন্নয়নের চাকা ঘোরানো এই ঐতিহাসিক রোড রোলার দুটিকে যেন একেবারেই ভুলেই গিয়েছে প্রশাসন।
স্থানীয়দের মতে, একসময় এই স্টিম রোড রোলারগুলো এলাকার রাস্তা এবং রেললাইন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই কারণে আসানসোলে থাকা এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদকে এভাবে অবহেলা করা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
তবে এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন, খুব শীঘ্রই পুরনিগমের উদ্যোগে এমন ব্যবস্থা করা হবে যাতে এই দুটি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা যায়। তাঁর মতে, ভবিষ্যৎ প্রজন্ম এই মেশিনগুলো দেখে বুঝতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে উন্নত হয়েছে।
জানা যায়, ইংল্যান্ডে নির্মিত এই মার্শাল স্টিম রোড রোলারগুলোর ওজন প্রায় ৩০ টন। এগুলো Marshall, Sons & Company সংস্থার তৈরি, যার প্রতিষ্ঠা হয়েছিল ১৮৪৮ সালে এবং এটি ব্রিটানিয়া আয়রন ওয়ার্কসের অধীনে পরিচালিত হত। এছাড়াও John Fowler and Company স্টিম রোড রোলার তৈরির জন্য পরিচিত ছিল।
ইতিহাসবিদদের মতে, স্টিম রোড রোলারের আগে রাস্তা তৈরির কাজে হাতি ও বলদগাড়ি ব্যবহার করা হত। পরে কাঠ ও কয়লার জ্বালানিতে উৎপন্ন বাষ্পের শক্তিতে চালিত স্টিম রোড রোলার ব্যবহার শুরু হয়।
ধারণা করা হয়, ১৮৬৩ থেকে ১৯১৪ সালের মধ্যে ইংল্যান্ডের Marshall & Sons কোম্পানি থেকে ভারতের বিভিন্ন জায়গায় রাস্তা ও রেললাইন নির্মাণের জন্য এই ধরনের স্টিম রোড রোলার আনা হয়েছিল।
এত ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপের মতই পড়ে রয়েছে পুরাকালের ইতিহাসকে বুকে আঁকড়ে রেখে।

Post Views: 173

Continue Reading

Previous: প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার
Next: বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.