Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওয়াকফ সংশোধনী নিয়ে কেন্দ্রকে আক্রমণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়াকফ সংশোধনী নিয়ে কেন্দ্রকে আক্রমণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk এপ্রিল 16, 2025
MAMATA.png

ওঙ্কার ডেস্ক : ওয়াকফ (সংশোধনী) আইন প্রণয়ন করা নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া ইমামদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ধর্মনিরপেক্ষ ভারতের অগ্রগতিতে সব ধর্মের মানুষ সমানভাবে অবদান রেখেছেন। অথচ আজ সংবিধানকে দুর্বল করার চেষ্টা চলছে।”
মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, “এই অশান্তি স্বতঃস্ফূর্ত ছিল না। কিছু চক্র পূর্ব পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কারা এই ঘটনার পেছনে রয়েছে।” তিনি স্পষ্ট জানান, “বাংলার মাটি সাম্প্রদায়িকতা বরদাস্ত করে না। আমরা সব ধর্মকে নিয়ে চলতে চাই, এটাই বাংলার ঐতিহ্য।”
ওয়াকফ সংশোধনী আইনের প্রসঙ্গে প্রশ্ন তুলে মমতা বলেন, “আপনারা এত তাড়াহুড়ো করে এই আইন পাশ করলেন কেন? সীমান্তে থাকা বাংলা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কি আপনারা অবগত ছিলেন না? এটা কি দেশের মঙ্গল করবে, না কি সংঘাত বাধানোর কৌশল?”
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, “দয়া করে এই ধরনের অমানবিক আইন পাশ হতে দেবেন না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন, সেই বিষয়ে দয়া করে নজর দিন।” মমতার অভিযোগ, এই আইন দেশের ফেডারেল কাঠামোর বিরোধী এবং রাজ্যগুলির অধিকার খর্ব করছে।
সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সর্বধর্ম সমভবের পক্ষে। রামকৃষ্ণ, বিবেকানন্দ আমাদের তাই শিখিয়েছেন। আমরা কালীমন্দির সংস্কার করি, দুর্গাপুজো করি—তখন বিজেপি কোথায় থাকে? তারা বলে আমরা নাকি হিন্দুদের উৎসব করতে দিই না। অথচ সরস্বতী পুজো প্রায় প্রতিটি বাড়িতে হয়। বাংলায় সকল ধর্মের মানুষ সম্মান পায়।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই ভাষণ কেন্দ্রের নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর আরও চড়া করার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রদায়িকতা ও কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে রাজ্য সরকার যে অবস্থানে রয়েছে, তা আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 223

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মহুয়া, প্রশান্ত
Next: কোনও হাইকোর্টেও ওয়াকফ মামলার শুনানি করা যেতে পারে, অভিমত প্রধান বিচারপতির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.