Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • দার্জিলিং-এ ডেঙ্গির আতঙ্ক; পাহাড়ে বাড়ছে মশার লার্ভা

দার্জিলিং-এ ডেঙ্গির আতঙ্ক; পাহাড়ে বাড়ছে মশার লার্ভা

Online Desk সেপ্টেম্বর 6, 2025
mosquito.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। এতদিন পর্যন্ত সমতলেই এই রোগের বিস্তার সীমাবদ্ধ থাকলেও, এবার পাহাড়ি অঞ্চলও বাদ যাচ্ছে না। রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ সূত্রে খবর, এই প্রথম বাংলার এত উঁচু পাহাড়ি অঞ্চলে ডেঙ্গির অস্তিত্ব নিশ্চিতভাবে ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে পাহাড়ের আবহাওয়ায় এখন উষ্ণতার ছোঁয়া আসছে। ফলে পাহাড়েও ডেঙ্গুবাহী এডিস মশার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
দার্জিলিং জেলার কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রেও ডেঙ্গির লার্ভা মিলেছে। জেলার অন্যতম উঁচু গন্তব্য লাভা (৭,২১৮ ফুট) এবং বাংলা-নেপাল সীমান্তের অফবিট স্পট সুখিয়াপোখরিতেও (৭,১৯৮ ফুট) ডেঙ্গি মশার উপস্থিতি ধরা পড়েছে। মাঝারি উচ্চতার শহর কালিম্পংয়েও লার্ভা আগেই মিলেছিল। এ বছরও সেখানে প্রচুর মশার জন্ম হয়েছে।
এখনই শুরু হতে চলেছে পর্যটন মরশুম। বহু পর্যটক পাহাড়ে যাবেন ঘুরতে। এক স্বাস্থ্যকর্তা সতর্ক করে জানিয়েছেন, দক্ষিণবঙ্গ বা কলকাতা থেকে অনেকেই ডেঙ্গির ভাইরাস বয়ে নিয়ে পাহাড়ে যেতে পারেন। সংক্রমণ রোধ না করা গেলে পরিস্থিতি দ্রুতই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি এলাকায় জলসংকট মোকাবিলার জন্য বাড়ি বা আবাসনে বড় পাত্রে জল জমিয়ে রাখার প্রবণতা বেশি। সেই জমা জলেই বাড়ছে এডিস মশার লার্ভা। তাই পাত্রের মুখ কাপড় বা ঢাকনা দিয়ে বন্ধ রাখা জরুরি। পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তা সঙ্গে রাখতে হবে রিপেলেন্ট, ক্রিম বা মশার কয়েল।
এ বছর গোটা রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছ’হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (১,০৯৭), উত্তর ২৪ পরগনা (৯৬৮) এবং হুগলি (৫১৮)। পাহাড়ে নতুন করে সংক্রমণের হানা রাজ্যের জন্য এখন বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 343

Continue Reading

Previous: প্রয়াত সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন বলি অভিনেতা-অভিনেত্রীর
Next: এসসিও-র দাবাইতে ঘোর কাটলো ট্রাম্পের ! বন্ধুত্বের আহ্বানে সাড়া মোদীরও

সম্পর্কিত গল্প

brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.