Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসসিও-র দাবাইতে ঘোর কাটলো ট্রাম্পের ! বন্ধুত্বের আহ্বানে সাড়া মোদীরও

এসসিও-র দাবাইতে ঘোর কাটলো ট্রাম্পের ! বন্ধুত্বের আহ্বানে সাড়া মোদীরও

Online Desk সেপ্টেম্বর 6, 2025
Modi-Trupm.jpg

ওঙ্কার ডেস্ক : “সর্বদা বন্ধু থাকব” ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্টের আবেগ বানীর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন “প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করি এবং পরিপূর্ণ প্রতিদান দিই।” এএনআইয়ের এই সংক্রান্ত পোস্ট শনিবার সকালে শেয়ার করে ট্রাম্পের বক্তব্য নিয়ে দু’লাইনের বার্তাও দিয়েছেন মোদী। X-এ জানিয়েছেন, “ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।”

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, “মোদী একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী। আমি সর্বদা বন্ধু থাকব, তবে এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন তা আমার পছন্দ নয়। তবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই।” মার্কিন রাষ্ট্রপতি আরও বলেছেন যে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা “ভালো চলছে”।

ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপের পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়ে পড়েছিল। ভারতীয় রপ্তানির উপর মার্কিন শুল্ক এখন ৫০ শতাংশের উপরে – ব্রাজিল বাদে ট্রাম্প তার নতুন তালিকা অনুসারে সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন। ভারত এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এটিকে “অন্যায্য এবং অযৌক্তিক” বলে প্রতিক্রিয়া দেয়।

আমেরিকার সঙ্গে এই টানাপোড়েনের মধ্যে চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পথে এগোন ভারতের প্রধানমন্ত্রী। সেই ছবি সারা বিশ্ব দেখে। রাশিয়া ও চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতির উপর নজর রাখেন মার্কিন প্রেসিডেন্টও। এ কথা বলেছিলেন খোদ ট্রাম্পও। ভিডিও এবং ছবিতে ভারত, রাশিয়া ও চিনের রাষ্ট্র প্রধানকে করমর্দন করতে, একে অপরকে আলিঙ্গন এবং হাসতে দেখা যায়। প্রধানমন্ত্রী মোদী দুই নেতার সঙ্গে নিজের ছবিও পোস্ট করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে আন্তর্জাতিক মহলে নতুন অক্ষশক্তির সম্ভাবনার কথা ওঠে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চিনের সঙ্গে ভারতের অন্তরঙ্গতা নিয়ে কটাক্ষও করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর পরেই অবস্থান বদলান ট্রাম্প। তিনি বলেন, “আমি মনে করি না আমরা ভারতকে হারিয়েছি। ভারত রাশিয়া থেকে এত তেল কিনবে দেখে আমি খুব হতাশ হয়েছি। আমি তাদের জানিয়েছি। আমরা ভারতের উপর ৫০ শতাংশ, খুব উচ্চ শুল্ক আরোপ করেছি।” এরপরই ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি কয়েক মাস আগে এখানে এসে ছিলেন। আমরা রোজ গার্ডেনে যেতাম।”

Post Views: 159

Continue Reading

Previous: দার্জিলিং-এ ডেঙ্গির আতঙ্ক; পাহাড়ে বাড়ছে মশার লার্ভা
Next: মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে? প্রতিবাদে কি জানালেন গায়িকা?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.