Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে? প্রতিবাদে কি জানালেন গায়িকা?

মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে? প্রতিবাদে কি জানালেন গায়িকা?

Online Desk সেপ্টেম্বর 6, 2025
edrf.png

ওঙ্কার ডেস্ক: মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে। সম্প্রতি এমনই ‘খবর’এর গুঞ্জন ঘুরপাক খেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। টলিউডের প্রথম সারির গায়িকার এমন বিস্ফোরক মন্তব্যে হতবাক তাঁর ভক্তমহলও। ইমনকে আগাগোড়াই সাহসী বলে জানেন সকলে। রাখঢাক করে কথা বলেন না তিনি। অন্যায়ের প্রতিবাদেও সব সময়ই সরব। এহেন শিল্পীর এমন দুর্দশার কথা এক কথায় কল্পনাও করা যায় না। তা হলে আচমকা এমন মন্তব্য কেন?
কিন্তু খবর এখানেই ইমন আদৌ এমন মন্তব্য করেননি। পুরো বিষয়টাই একেবারে ‘ভুয়ো’। বিষয়টি প্রথমে পাত্তাই দেননি ইমন। কিন্তু গায়িকার প্রহৃত হওয়ার ‘খবর’ তাঁর বাবার কাছে পৌঁছতেই যাবতীয় সমস্যার শুরু। আর চুপ করে থাকতে পারেননি গায়িকা। তিনি প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘আমাকে অনেকেই এই ছবিটি স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। ইগনোর করেছি। আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। আর ইগনোর করতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা, বোধ কিছু থাকলে এভাবে খবর কেউ করে না।’ প্রসঙ্গত, ইমনের পোস্টে এই ভুয়ো খবর নিয়ে মতামত প্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ও।

বিতর্ক এবং ইমন যেন পাশাপাশি থাকেন। নানা সময় নানা কারণে ট্রোল-কটাক্ষের শিকারও হয়েছেন গায়িকা। কিন্তু শুধু গান নয়, প্রতিবাদেও তাঁর কণ্ঠ অমলিন। আজ তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

Post Views: 218

Continue Reading

Previous: এসসিও-র দাবাইতে ঘোর কাটলো ট্রাম্পের ! বন্ধুত্বের আহ্বানে সাড়া মোদীরও
Next: হাসপাতাল কক্ষে বিয়ের আসর, বাংলাদেশে বেনজির দৃশ্য

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.