Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাসপাতাল কক্ষে বিয়ের আসর, বাংলাদেশে বেনজির দৃশ্য

হাসপাতাল কক্ষে বিয়ের আসর, বাংলাদেশে বেনজির দৃশ্য

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_145249.jpg

ওঙ্কার ডেস্ক: হাসপাতালের বেডে শুয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি বাংলাদেশের মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের। শুক্রবার এই হাসপাতালে মালা বদল হয় আনন্দ সাহা ও অমৃতা সরকারের।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আনন্দ ঢাকার মানিকগঞ্জ শহরের চানমিয়া লেনের বাসিন্দা। আর অমৃতার বাড়ি মানিকগঞ্জেরই ঘিওরের বানিয়াজুড়ি এলাকায়। দুজনেই বেশ কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আনন্দ গুরুতর জখম হন। তাঁকে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই মালা বদল হয় আনন্দ ও অমৃতার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘ছোট করে আয়োজন করা হয়েছে। সবাই খুব আনন্দ পেয়েছি। হাসপাতালের বাকি রোগী ও পরিজনেরাও খুশি।’

কিন্তু হাসপাতালে কেন বিয়ে? চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেতে আনন্দর এখনও বেশ কয়েক মাস লাগবে। আর আনন্দের একার পক্ষে চলাফেরা করা সম্ভব নয়। তাঁর বাবা-মা দু’জনেই অসুস্থ। ফলে বাড়িতে তাঁকে শুশ্রূষা করার কেউ নেই। এই পরিস্থিতিতে হাসপাতালে আনন্দের শুশ্রূষা করতে অমৃতা বিয়ের সিদ্ধান্ত নেন শীঘ্রই। আগামী ১৪ ডিসেম্বর আনন্দ-অমৃতার বিয়ে হওয়ার জন্য ঠিক হয়ে থাকলেও বিয়ে এগিয়ে আনতে তরুণীর প্রস্তাবে সায় দেয় উভয় পরিবার। ইতিমধ্যে এই বিয়ের মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

Post Views: 195

Continue Reading

Previous: মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে? প্রতিবাদে কি জানালেন গায়িকা?
Next: শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন : সাবিত্রীবাঈ ফুলে-র উত্তরাধিকার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.