Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • পুনর্জাগরণ ও ট্রাম্পকথন

পুনর্জাগরণ ও ট্রাম্পকথন

Online Desk সেপ্টেম্বর 6, 2025
Trump.jpg

বিপ্লব দাশ : ঘরে বাইরে ঝড়ের পূর্বাভাস ছিলই, বুঝতে দেরী হয়নি পোড় খাওয়া মার্কিন প্রেসিডেন্টের। তাই বোধ হয় ঘুরে দাঁড়ালেন ট্রাম্প। নিজের মর্জিতে, না, বাধ্য হয়ে তা ভবিষ্যৎ বলবে। আপাতত ভারতকে কেন্দ্র করে যে মেঘ ঘনীভূত হচ্ছিল, তা যে এখনই সামাল দেওয়া উচিত নাহলে বিপদ বাড়বে এটা বিলক্ষণ বুঝেছেন কার্যত বেনিয়া ডোনাল্ড ট্রাম্প। নিজের দেশে বিরোধীদের থেকে তো বটেই, নিজের দলের মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল। আমেরিকার মতো এক দাম্ভিক দেশের রাষ্ট্রনায়ক হতে গেলে যে মর্যাদা বজায় রেখে চলতে হয় সেখানে কেমন একটা ক্ষয় দেখা দিচ্ছিল। নারীদের নেক নজর তো ছিলই, সেই সঙ্গে ইরান, পাকিস্তান, ইউক্রেন নিয়ে একের পর এক আমেরিকার জাত্যভিমানে আঘাত করছিল তাঁর হঠকারী এবং কোথাও কোথাও ব্যক্তি স্বার্থের পদক্ষেপ। আমেরিকার মতো রাষ্ট্রের নায়ক হতে গেলে যে স্থির চিত্ত, বিচক্ষণতা ও অধিনায়কোচিত ব্যক্তিত্বের প্রয়োজন, তার ঘাটতি দেখা যাচ্ছিল ট্রাম্পের মধ্যে। যা দেশের নাগরিকদের বিচলিত করছিল। আঘাত হানছিল দলীয় রাজনীতিতেও।

ইতিমধ্যে হাভার্ট ইউনিভার্সিটির আইনি লড়াইতে মুখ পুড়েছিল ট্রাম্প প্রশাসনের। তার সঙ্গে যুক্ত হয় তাঁর একগুঁয়ে শুল্ক বিন্যাস। বিভিন্ন দেশের রোষের মুখে পড়ে আমেরিকা। যা ক্রমেই মার্কিন নাগরিকদেরর দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করছিল। সবচেয়ে বড় আঘাত আসতে চলেছিল ভারতের দিক থেকে। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাজেশনের শীর্ষ সম্মেলনে ভারত রাশিয়া চিনের সৌহার্দ্য ছিল চোখে পড়ার মতো। তিনি যে ঘুরে দাঁড়াতে বাধ্য হবেন তা অবশ্যই আন্দাজ করতে পেরেছিল আন্তর্জাতিক মহল। বিশ্ব রাজনীতিতে সম্ভাব্য অক্ষশক্তির জাগরণ যে আমেরিকার পক্ষে মোটেই শুভকর নয় তা টের পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিহিংসা পরায়ণতা থেকে ভারতকে জব্দ করার কৌশল যে ভালো হচ্ছে না তা টের পেতেই কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।

খানিকটা দেরী হলেও তিনি যে বাস্তবকে স্বীকার করতে পেরেছেন এটাই বড় কথা। যদিও এর মধ্যে মার্কিন প্রশাসনের ইতিহাসে তিনি নিজেকে সবচেয়ে বিচলিত ও হঠকারী রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে দাগিয়ে নিয়েছেন। আপাতত তিনি ভারতের দিকে তাকিয়ে ভাবী সংকটের হাত থেকে নিজেকে কতটা সংশোধনবাদী করে তোলেন তার উপর নির্ভর করছে মার্কিন রাষ্ট্রনায়কের গরিমা। যদিও, এর মধ্যে এমন কিছু কাণ্ড তিনি বাধিয়ে ফেলেছেন তা তাঁর পথের কাঁটা হয়েই থাকবে।

Post Views: 140

Continue Reading

Previous: রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে যোগ দেবেন না মোদী, ভাষণ দিতে পারেন এস জয়শঙ্কর
Next: সৌদি আরবকে মারণাস্ত্র বেচতে পুরনো চুক্তি পুনর্বিবেচনা করতে চান ট্রাম্প

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.