Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদি আরবকে মারণাস্ত্র বেচতে পুরনো চুক্তি পুনর্বিবেচনা করতে চান ট্রাম্প

সৌদি আরবকে মারণাস্ত্র বেচতে পুরনো চুক্তি পুনর্বিবেচনা করতে চান ট্রাম্প

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: সৌদি আরবে মারণাস্ত্র সরবরাহে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সে কারণে ৩৮ বছরের পুরনো ওয়াশিংটন-মস্কো ক্ষেপণাস্ত্র চুক্তি একতরফা ভাবে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে।

মারণাস্ত্র ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের নতুন সংস্করণ বিক্রি করতে চায় ওয়াশিংটন। সৌদি আরবকে এই অস্ত্র বেচতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। আর সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন এবং সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের মধ্যে স্বাক্ষরিত হওয়া ওই চুক্তিতে ৫০০কিমি থেকে ৫,৫০০ কিমি পাল্লার পরমাণু অস্ত্র বহনক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। শুধু তাই নয়, উভয়েই পরস্পরের অস্ত্রাগার পরিদর্শন করতে পারবে এমন শর্ত রাখা হয়েছিল। মাঝারি ও দূরপাল্লার অস্ত্র বিক্রির ক্ষেত্রেও বিধিনিষেধ চাপানো হয়েছিল।

উল্লেখ্য গুরুত্বপূর্ণ ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চার বছরের মধ্যেই ২,৭০০ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তার পরে তিনি অভিযোগ করেছিলেন, রাশিয়া গোপনে ওই চুক্তির শর্ত লঙ্ঘন করছে। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোটের দেশগুলিকে আওতায় রেখে পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্র বসাতে শুরু করে। এর পর ট্রাম্প প্রশাসন একতরফা ভাবে চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

Post Views: 128

Continue Reading

Previous: পুনর্জাগরণ ও ট্রাম্পকথন
Next: অবশেষে রবিবার এসএসসির পরীক্ষা ! কড়া নিয়ম ও তীক্ষ্ণ নজরদারি রাজ্য প্রশাসনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.