নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি;
বিধানসভা নির্বাচনের আগেই একদিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি। সেই নিয়েই জোর প্রস্তুতি চলছে উত্তরে।
ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আগামী ৭ মার্চ শিলিগুড়ি সফরে আসছেন। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বিশেষ বিমানে করে বাগডোগরা বিমানবন্দর পৌঁছাবেন। সুত্রের খবর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে গোঁসাইপুর যাবেন তিনি। গোঁসাইপুর এয়ারপোর্ট গ্রাউন্ডে আদিবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
অনুষ্ঠান শেষে তিনি সেখান থেকে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা সুনিশ্চিত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
আদিবাসী উন্নয়ন সংগঠনের সদস্য ত্রিনাথ মুর্মু বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আদিবাসী সম্প্রদায়ের মান উন্নয়নের জন্য দুদিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে। এবছর এই সভার উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যেই আমাদের এই সভা।
