Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপাল নির্বাচন: প্রাথমিক গণনায় এগিয়ে বলেন্দ্র, পিছিয়ে ওলি

নেপাল নির্বাচন: প্রাথমিক গণনায় এগিয়ে বলেন্দ্র, পিছিয়ে ওলি

Online Desk মার্চ 6, 2026
balendra.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর জেন জিদের অভ্যুত্থানের পর নেপালে ক্ষমতার কুর্সি থেকে সরতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত সেপ্টেম্বরে সেই বিক্ষোভের ছয় মাস পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের ফল ঘোষণা শুক্রবার। এদিন সকাল থেকে গণনা শুরু হতে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এই দলটির প্রধান কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। পিছিয়ে রয়েছে কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল।

শুক্রবার গণনা শুরু হতে দেখা যায় কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে এগিয়ে রয়েছেন। ওই কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) প্রধান কেপি শর্মা ওলি। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১৬৫টি আসনের মধ্যে ওলির দল এগিয়ে রয়েছে পাঁচটিতে। বলেন্দ্রের দল আরএসপি এগিয়ে রয়েছে ৫০টি আসনে। গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে পাঁচ আসনে।

গত সেপ্টেম্বরে নেপালে ওলি সরকারের পতনের তিন দিন পর সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। নেপালের নির্বাচন কমিশন ৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নির্বাচন হয়। মোট ৬৫টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। নেপালের জেন জিদের প্রথম পছন্দ ছিল কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। সেই সময় তাঁকের নিয়ে জোর চর্চা চলেছিল, যে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিন। কিন্তু তা হয়নি। তবে নির্বাচনে অংশ নিয়ে নেপালে ভাল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 178

Continue Reading

Previous: ৭ মার্চ শিলিগুড়িতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু
Next: প্রয়োজনীয় নথিতে গলদ, হাতছাড়া হতে পারে রাজ্যসভার নিশ্চিত আসন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.