Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার প্রতিবাদে সোমবার দুপুর ১২টা নাগাদ বর্ধমান রেল স্টেশনে জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেখান থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা শুরু করে। মিছিলটি কার্জন গেটে পৌঁছালে সেখানে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার দেশের সর্বোচ্চ পদের অধিকারী এক আদিবাসী মহিলাকে অপমান করা হলেও তার কোনও বিচার হচ্ছে না।
সোমবার বিক্ষোভ মিছিল ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলা শাসক দফতরে ঢোকার পথ সচল রাখতে জেলা দফতরের আগেই পুলিশের পক্ষ থেকে মজবুত ব্যারিকেড তৈরি করা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিক্ষোভকারীদের আটকানো হয়। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেন। এদিন বিক্ষোভকারীরা বলেন, ‘দেশের রাষ্ট্রপতি কোনও বিশেষ দলের নন, তিনি গোটা দেশের গর্ব। তাঁকে অপমান করা মানে গোটা আদিবাসী সমাজ তথা নারী শক্তিকে অপমান করা। এর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আগামীকালও বৃহত্তর হবে।’
উল্লেখ্য, ৭ মার্চ নবমতম ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স ২০২৬ এ যোগ দিতে শিলিগুড়িতে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনের সভা শেষে তিনি সড়কপথে শিলিগুড়ির অদূরে বিধাননগরে পৌঁছন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল কিন্তু উনি আসেননি আমায় স্বাগত জানাতে এটা দুঃখের বিষয়। আর তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী পালন করে বর্ধমানে আদিবাসী সমাজের মানুষেরা।

Post Views: 24

Continue Reading

Previous: বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন
Next: নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

সম্পর্কিত গল্প

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026

You may have missed

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.