Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। এদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এ এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন। এই আবহে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম এখনও চুড়ান্ত তালিকায় আসেনি তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখনও পর্যন্ত বিচারাধীন ভোটারদের মধ্যে কত জনের নামের নিষ্পত্তি হয়েছে, তা নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ বিচারাধীন ভোটারের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে।

এদিন কমিশনের তরফে জানানো হয়, ৭০৫ জন বিচারপতি বিচারাধীন ভোটারদের নথি যাচাই করছেন। কমিশন চাইছে দ্রুত বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি হোক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মোট ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যাওয়াদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ বা এলাকায় থাকেন না, কারও আবার অন্য জায়গায় নাম রয়েছে। এ ছাড়াও আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ হিসেবে ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই বিচারাধীন ভোটারদের নথি যাচাই করছেন ৭০৫ জন বিচারক। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হবে।

প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের ফলে সবচেয়ে বেশি বিচারাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় মালদহে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। শুধু ওই জেলায় বিচারাধীন তালিকায় রয়েছেন ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।

Post Views: 86

Continue Reading

Previous: বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ
Next: রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.