Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বিজেপির কর্মচরিত্রে শক্তিশালী আপত্তি সঙ্ঘের

বিজেপির কর্মচরিত্রে শক্তিশালী আপত্তি সঙ্ঘের

Online Desk মার্চ 31, 2025
Modi_RSS.jpg

বিপ্লব দাশ : প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নাগপুরের সঙ্ঘ সদরে গেলেন নরেন্দ্র মোদী। স্বাভাবিক ভাবেই তাঁর এই হঠাৎ নাগপুর সফর নিয়ে কপালে ভাঁজ পড়েছে জাতীয় রাজনীতির। আলোচনার বিষয়- কেন হঠাৎ আরএসএস সদরে প্রধানমন্ত্রী ! বেশ কিছু সম্ভাবনাকে সামনে রেখে রাজনীতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে কাটাছেঁড়া। নানাজনের নানা মত। যার মধ্যে উঠে এসেছে দুটি জোরালো সম্ভাবনা। এক, ’২৯-এর সাধারণ নির্বাচনে কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরি। দুই, বেঙ্গালুরুতে জাতীয় কর্মসমিতির অধিবেশনের পর বিজেপির নতুন সভাপতি নির্বাচন।

এমন একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ বোমা ফাটালেন উদ্ভব পন্থী শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, মোদী অবসর নিতে চলেছেন। তাই সঙ্ঘ-সদরে গোপন বৈঠকে তাঁর উত্তরসূরি নিয়ে কথা হয়েছে। সঞ্জয় এও দাবি করেছেন, নেতৃত্বের বদল চাইছে আর এস এস এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকেই। উদ্ভব ঠাকরে ঘনিষ্ট এই সেনা সাংসদরে কথা উড়িয়ে দিতে পারছে না রাজনৈতিক মহল। অবশ্য ঘোলা জলে মাছ ধরা অত সহজ নয়।

এমনিতেই বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী ৭৫ বছর বয়সের পর অবসর নিতে হয়। ২০২৯-এর সাধারণ নির্বাচনে মোদীর বয়স হবে ৭৮ বছর। ফলে মোদীকে ’২৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে হলে গঠনতন্ত্র ভাঙতে হবে, যা কার্যত অসম্ভব। অন্যদিকে, গত নির্বাচনগুলিতে বিজেপি সভাপতি নাড্ডার মতিগতি ভালো চোখে দেখেনি সঙ্ঘ শিবির। কারণ, তিনি বলেছিলেন, আর এস এসের প্রয়োজন থেকে বিজেপি বড় হলেও সে এখন সক্ষম। তাতে যুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর “বিকশিত ভারত”। যার মধ্যে উপেক্ষার বার্তা পাচ্ছে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সঙ্ঘ।

বেঙ্গালুরুতে বিজেপির জাতীয় কর্মসমিতির সভার আগে বিজেপি ও আর এস এসের সাম্প্রতিক ফাটল কী বোজাতে পারবে মোদীর নাগপুর সফর ? এটা সময় বলবে। এখন শুধু দেখার বিষয় বিজেপির পরবর্তী সভাপতি কে হচ্ছেন। কারণ বিজেপির সাংগঠনিক সভাপতি ও প্রধানমন্ত্রীর উত্তরসূরি কে হবেন তার শক্তিশালী নিয়ন্ত্রক কিন্তু আরএসএস। এমনিতেই মোদী জমানায় বিজেপির ব্যক্তি নিয়ন্ত্রক হয়ে ওঠার ঘোর বিরোধী তারা। ২০১৪ সালের পর বিজেপির মোদী ব্র্যান্ড অফ পলিটিক্স হয়ে ওঠায় সঙ্ঘ শিবিরের ঘোরতোর আপত্তি রয়েছে। এমন কি, বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের এজেন্ডা ম্লান হয়ে যাওয়াকে মেনে নিতে পারছে না আর এস এস। এমন পরিস্থিতিতে মোদীর এই নাগপুর সফর সঙ্ঘ শিবিরের কতটা আস্থা অর্জন করতে পারবে তা বলা মুশকিল। তবে বিজেপির জাতীয় মঞ্চে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে তার ইংগিত পাওয়া গেছে মোদীর নাগপুর সফরে।

Post Views: 231

Continue Reading

Previous: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক সনোজ মিশ্র
Next: জোর করে মেয়েদের কুমারীত্ব পরীক্ষা করা যাবে না : ছত্তিশগড় হাইকোর্ট

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.