Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিবৃতি দিল ইউনুস সরকার

বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিবৃতি দিল ইউনুস সরকার

Online Desk জুন 13, 2025
IMG-20250613-WA0005.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিল মহম্মদ ইউনুসের সরকার। কবির বাড়ি ভাঙচুরের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে কিছু ঘটনা ঘটেছে। তার সঙ্গে নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ রয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিছু দিন আগে ওই বাড়িটি ঘুরে দেখতে এসেছিলেন দু’জন। তাঁদের সঙ্গে বাড়ির কেয়ারটেকারের কথা কাটাকাটি হয়। এই ঘটনার পর ১০ জুন স্থানীয় থানায় মামলা রুজু করা হয়েছে। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে। উপযুক্ত আইনি পদক্ষেপও করা হচ্ছে।’

কবি রবীন্দ্রনাথকে বাংলাদেশের মানুষ এবং সরকার সম্মান করে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের মানুষ এবং সরকার কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে তাঁর অবদানের জন্য সর্বোচ্চ সম্মান প্রদান করে থাকে। আমরা আগামী দিনেও তাঁর কীর্তি সযত্নে লালন করব। এ নিয়ে কোনও বিতর্কে ইন্ধন দেওয়া বা বিভেদমূলক প্রচেষ্টার সুযোগ নেই বাংলাদেশে।’

উল্লেখ্য সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে মঙ্গলবার এক দল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সাইকেল রাখা নিয়ে শুরু হওয়া বচসা হাতাহাতিতে গড়িয়েছিল। এই ঘটনায় সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বিষয়টি নিয়ে মহম্মদ ইউনুস সরকারের সঙ্গে কথা বলার জন্য।

Post Views: 257

Continue Reading

Previous: আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে পারে, জানালেন ইউনুস
Next: ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রাস্তায় মুসলিম পার্সোনাল ল বোর্ড

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.