Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০ বছরের পুরনো একই রকম এপিক নম্বরের সমস্যার সমাধান করল নির্বাচন কমিশন

২০ বছরের পুরনো একই রকম এপিক নম্বরের সমস্যার সমাধান করল নির্বাচন কমিশন

Online Desk মে 13, 2025
20250513_181905.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সেগুলিকে আপডেট রাখার উদ্দেশে ভারতের নির্বাচন কমিশন প্রায় ২০ বছরের পুরনো একই রকম এপিক নম্বরের সমস্যা সমাধান করেছে। যা কার্যত ২০০৫ সাল থেকে বিভিন্ন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও -এর দ্বারা একই ধরণের সিরিজ ব্যবহার করার কারণে ঘটেছিল। এর ফলে প্রকৃত ভোটারদের ভুলভাবে নথিভুক্ত করা হয়েছিল।

পুরনো এই সমস্যা সমাধানের জন্য দেশের ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও এবং ভারতের ৪১২৩টি বিধানসভা কেন্দ্রের ইআরও-দের দ্বারা ১০.৫০ লক্ষ ভোটকেন্দ্রের ৯৯ কোটিরও বেশি ভোটারের সম্পূর্ণ নির্বাচনী ডাটাবেস অনুসন্ধান করা হয়। প্রতি ভোটকেন্দ্রে গড়ে প্রায় ১০০০ জন ভোটার রয়েছে। একই রকম এপিক নম্বর পাওয়ার সংখ্যাটা খুব কম। গড়ে চারটি ভোটকেন্দ্রে প্রায় একটি এমন এপিক পাওয়া গিয়েছে। সরেজমিনে খতিয়ে দেখা গেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্র এবং বিভিন্ন ভোটকেন্দ্রে এই ধরণের এপিক নম্বরধারীরা প্রকৃত ভোটার ছিলেন। ত্রুটি সামনে আসার পর এই সমস্ত ভোটারদের নতুন নম্বর সহ নতুন এপিক কার্ড দেওয়া হয়েছে।

এই সমস্যার গভীরে গিয়ে দেখা গিয়েছে যে এটি ২০০৫ সাল থেকে শুরু হয়েছে। ওই সময় থেকে দেশের বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিকেন্দ্রীভূত পদ্ধতিতে বিধানসভা নির্বাচনী এলাকাভিত্তিক বিভিন্ন বর্ণসংখ্যাসূচক সিরিজ ব্যবহার করেছিল। ২০০৮ সালে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের পর এই সিরিজগুলি আবার পরিবর্তন করতে হয়েছিল। এই সময়কালে, কিছু নির্বাচন কমিশনার ভুল করে পুরনো সিরিজ ব্যবহার করতে থাকেন অথবা টাইপোগ্রাফিক ত্রুটির কারণে তারা অন্য কিছু নির্বাচনী এলাকার জন্য বরাদ্দকৃত সিরিজ ব্যবহার করেন। যার ফলে সমস্যা তৈরি হয়।

Post Views: 123

Continue Reading

Previous: কাশ্মীরে পাকিস্তান গোলাবর্ষনে মৃত্যু দুই যমজ ভাই – বোন
Next: দিলীপের স্ত্রী রিঙ্কুর সন্তান সৃঞ্জয়ের মৃত্যু ঘিরে দিনভর জল্পনা, কি বলে ময়নাতদন্তের রিপোর্ট ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.