Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিলীপের স্ত্রী রিঙ্কুর সন্তান সৃঞ্জয়ের মৃত্যু ঘিরে দিনভর জল্পনা, কি বলে ময়নাতদন্তের রিপোর্ট ?

দিলীপের স্ত্রী রিঙ্কুর সন্তান সৃঞ্জয়ের মৃত্যু ঘিরে দিনভর জল্পনা, কি বলে ময়নাতদন্তের রিপোর্ট ?

Online Desk মে 13, 2025
vvvv.jpg

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকালে নিউটাউনের আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় মেলে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্র সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। সৃঞ্জয়ের মৃত্যুতে কৌতুহল জাগে সব মহলে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জল্পনা কিছুটা থিতু হলেও, এখনও ধোঁওয়াশা কেটেনি। আরজি কর সূত্রে জানা গেছে, অগ্ন্যাশয়ে অতিরিক্ত রক্তক্ষরণেই সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সকালেই মৃত্যু হয়েছে প্রীতমের। তবে নির্দিষ্ট করে জানার জন্য আরও কিছু পরীক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যে সৃঞ্জয়ের বিভিন্ন অর্গ্যানের স্যাম্পেল হিস্টো প্যাথলজিতে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, “এই রিপোর্ট এলে মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলা যাবে”।

যতদূর জানা যাচ্ছে, সোমবার রাতে তাঁর বাড়িতে বন্ধুদের নিয়ে পার্টি করে সৃঞ্জয়। তারপর অনেক বেলা হলেও সৃঞ্জয়ের ঘুম না ভাঙায় তাঁর দুই রুমমেট সহকর্মীর সন্দেহ হয়। খবর দেওয়া হয় তাঁর মা রিঙ্কু মজুমদারকে।এরপরই তিনি সাঁপুরজি আবাসন থেকে সন্তানকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সৃঞ্জয় ততক্ষণে মৃত। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠান হয়।

Post Views: 90

Continue Reading

Previous: ২০ বছরের পুরনো একই রকম এপিক নম্বরের সমস্যার সমাধান করল নির্বাচন কমিশন
Next: সবাই চায় একটা হুজুগে ব্র্যান্ড

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.